Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ভালোবাসা দীর্ঘজীবি হোক’, প্রেম দিবসে পোষ্ট মুখ্যমন্ত্রীর

‘ভালোবাসা দীর্ঘজীবি হোক’, প্রেম দিবসে পোষ্ট মুখ্যমন্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
cm-on-vs-day.png

ওঙ্কার ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে-র দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের এক্স হ্যান্ডেলে একটি বিশেষ বার্তা পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান। প্রেম দিবস উপলক্ষে তাঁর এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।
নিজের পোস্টে তিনি লেখেন, “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।” কবিতার এই পংক্তির মাধ্যমে তিনি ভালোবাসার বহুমাত্রিক রূপের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর মতে, ভালোবাসা কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় তা সমাজের সকল ভেদাভেদকে অতিক্রম করে এক মানবিক বন্ধনের কথা বলে। ধর্ম, বর্ণ, জাতিগত বিভাজন কিংবা সামাজিক প্রথার ঊর্ধ্বে উঠে ভালোবাসার বার্তাই তিনি তুলে ধরেছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রথমবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রকাশ্যে এমন বার্তা দিলেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই তা নজর কেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। রাজনৈতিক বিশ্লেসকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুব সমাজকে টার্গেট করতেই এমন পোষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। শাসকদলের সমর্থকরা এই বার্তাকে মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও বিরোধী শিবির থেকে শুরু হয়েছে কটাক্ষ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই গুরুত্বপূর্ণ নির্বাচন পর্ব। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে নিছক শুভেচ্ছা বিনিময় হিসেবে দেখার পাশাপাশি রাজনৈতিক বার্তা হিসেবেও অনেকে ব্যাখ্যা করছেন। সমাজে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দেওয়ার মধ্য দিয়ে বৃহত্তর জনসমর্থনকে সংহত করার কৌশলও থাকতে পারে বলেই মনে করছেন তারা।

Post Views: 150

Continue Reading

Previous: শিলংগামী বিমানে বোমাতঙ্ক; কলকাতা বিমানবন্দরে নেওয়া হল জরুরী ব্যবস্থাপনা
Next: কলম্বোতে বৃষ্টির আশঙ্কা! কী হবে ভারত-পাক ম্যাচ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.