Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এক মঞ্চে জঙ্গি ও পাক প্রধানমন্ত্রীর সহযোগী! ছবি প্রকাশ্যে আসতে শোরগোল

এক মঞ্চে জঙ্গি ও পাক প্রধানমন্ত্রীর সহযোগী! ছবি প্রকাশ্যে আসতে শোরগোল

Online Desk এপ্রিল 1, 2026
terr.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সরকারি প্রধান ও কর্তাদের সঙ্গে জঙ্গিদের যোগসাজেশের অভিযোগ বহু পুরনো। সেই অভিযোগ আরও এক বার সত্যি প্রমাণ হল। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার এক সন্ত্রাসবাদীর সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গেল সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ সহযোগীকে।
যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে লস্কর ই তৈবার জঙ্গি হাফিজ তালহা সাঈদের সঙ্গে এক মঞ্চে করমর্দন করছেন শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। ফয়সালাবাদে কোনও একটি বিয়ের অনুষ্ঠানে তাঁরা সাক্ষাৎ করেছেন বলে দাবি রিপোর্টে। উল্লেখ্য, তালহা সাঈদের আরও একটি পরিচয় রয়েছে। সে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের ছেলে। উল্লেখ্য, এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জোর শোরগোল পড়ে গিয়েছে। পাকিস্তানের প্রশাসনের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগসূত্র আরও একবার সামনে চলে এসেছে। উল্লেখ্য, হাফিজ সাঈদ ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি। ২০০৮ সালের মুম্বই হামলা থেকে শুরু করে পুলওয়ামা বোমা হামলার ঘটনার নেপথ্যে সে রয়েছে বলে দাবি গোয়েন্দাদের। জম্মুকাশ্মীরে সন্ত্রাসবাদে অর্থ ঢালা এবং সন্ত্রাসী কাজে যুক্ত রয়েছে বলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
সম্প্রতি একটি মার্কিন রিপোর্টে পাকিস্তানে ১৫টি সক্রিয় জঙ্গি সংগঠনের কথা তুলে ধরা হয়। যার মধ্যে অনেকগুলোই ভারতে নাশকতার ছক কষছে। সেই আবহে এই ছবি প্রকাশ্যে এলো। সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের রিপোর্টে দাবি করা হয়, বছরের পর বছর ধরে সামরিক অভিযান এবং নীতিগত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানের মাটিতে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Post Views: 114

Continue Reading

Previous: পশ্চিম এশিয়ার যুদ্ধ পর্যালোচনায় সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী
Next: অভিনেতা রাহুলের মৃত্যু ধোঁয়াশায়, সম্ভবত FIR করতে পারেন প্রিয়াঙ্কা সরকার, সঙ্গে আর্টিস্ট ফোরামও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.