Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিম এশিয়ার যুদ্ধ পর্যালোচনায় সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পর্যালোচনায় সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk এপ্রিল 1, 2026
modi-meeting.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হবে বলে সূত্রের খবর। বৈঠকে উপস্থিত থাকবেন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা।

গত ২৮ ফ্রেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে। যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে গত ২২ মার্চ নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়েছিল। তার এক সপ্তাহ পর আবার এই বৈঠক ডাকা হল। উল্লেখ্য, গত বারের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের সংঘাতের প্রভাব থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বার্তা দেন। তিনি নির্দেশ দেন, নাগরিকদের যাতে দুর্ভোগ কম হয় তা নিশ্চিত করতে সরকারের সমস্ত বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ পণ্যের কালোবাজারি ও মজুতদারি যাতে না হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলোর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। ভারতের কৃষি, সার, খাদ্য নিরাপত্তা, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, এমএসএমই, জাহাজ চলাচল, বাণিজ্য খাতে যে প্রভাব পড়ছে তা মোকাবেলায় গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান বিশ্ববাণিজ্যের অন্যতম সামুদ্রিক পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয়। যদিও পরে এই প্রণালী দিয়ে ভারত, পাকিস্তান-সহ বেশ কিছু বন্ধু দেশের জাহাজ চলাচলে ছাড়পত্র দেয় তেহরান। বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। তেলের পাশাপাশি বিশ্বজুড়ে সার, অ্যালুমিনিয়াম এবং সেমিকন্ডাক্টরের কাঁচামাল পরিবহনও হয় এই পথে।

Post Views: 107

Continue Reading

Previous: ফর্ম ৬ নিয়ে উত্তাপ বাড়ছে, সিইও দফতরের সামনে সকাল থেকেই ধর্ণা তৃণমূলের
Next: এক মঞ্চে জঙ্গি ও পাক প্রধানমন্ত্রীর সহযোগী! ছবি প্রকাশ্যে আসতে শোরগোল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.