Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফর্ম ৬ নিয়ে উত্তাপ বাড়ছে, সিইও দফতরের সামনে সকাল থেকেই ধর্ণা তৃণমূলের

ফর্ম ৬ নিয়ে উত্তাপ বাড়ছে, সিইও দফতরের সামনে সকাল থেকেই ধর্ণা তৃণমূলের

Online Desk এপ্রিল 1, 2026
CEO.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে ফর্ম ৬ নিয়ে বাংলা উত্তাল। বুধবারও সকাল থেকে চাপা উত্তেজনা সিইও দফতরের সামনে। সকাল থেকে ধরনা, অবস্থান তৃণমূলের। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও মজুত আছে। গতকাল মধ্যরাতেও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা সিইও দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ, ধরনা দেখিয়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে কমিশনের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে।
এক ব্যক্তি ব্যাগ ভর্তি ফর্ম ৬ নিয়ে ঢুকেছে ইসি অফিসে, এমনটাই অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় হেয়ার স্টিট্র থানায়। বিজেপির তরফেও সেখানে অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী , শমীক ভট্টাচার্যরা। বিজেপি-তৃণমূল বচসায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে কমিশনের তরফে টুইট করা হয়েছে। জানানো হয়েছে, “এমন অসামাজিক কাজকর্ম বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে কমিশন কোনও ত্রুটি রাখবে না।” অন্যদিকে, মঙ্গলবার রাতে সিইও মনোজ আগরওয়াল ও কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার মধ্যে বৈঠকও হয়েছে। কমিশনার পরে হেয়ার স্ট্রিট থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গেও কথা বলেন বলে খবর।

Post Views: 120

Continue Reading

Previous: আসন্ন নির্বাচনে ভোট দিতে না পারলে ভোটাধিকার কি চলে যাবে? যা জানাল সুপ্রিম কোর্ট
Next: পশ্চিম এশিয়ার যুদ্ধ পর্যালোচনায় সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.