Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আসন্ন নির্বাচনে ভোট দিতে না পারলে ভোটাধিকার কি চলে যাবে? যা জানাল সুপ্রিম কোর্ট

আসন্ন নির্বাচনে ভোট দিতে না পারলে ভোটাধিকার কি চলে যাবে? যা জানাল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 1, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত মামলার শুনানিতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কেউ ভোট দিতে না পারলে তাঁর ভোটাধিকার চির দিনের জন্য কেড়ে নেওয়া হবে না বলে জানাল সর্বোচ্চ আদালত।
বুধবার এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না-পারেন, তার মানে এই নয় যে, তাঁর ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। ওই দিন বিকেল ৪টেয় সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ৭ এপ্রিলের মধ্যে সব আপত্তির নিষ্পত্তি হয়ে যাবে। তাই আমরা মামলাটি ৭ এপ্রিল বিকেল ৪টায় রাখছি।’ তখন কমিশনের আইনজীবী বলেন, ‘আইন অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় উঠবে, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাই যাঁদের নাম বিচারাধীন রয়েছে, সেগুলির নিষ্পত্তি ৭ তারিখের পরিবর্তে ৬ তারিখ রাত ১২টার মধ্যে করা হোক। শুনানিও ৬ এপ্রিল হোক। এর পর সুপ্রিম কোর্ট জানায়, ৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ট্রাইব্যুনালে যে সমস্ত প্রাক্তন বিচারপতি রয়েছেন তাঁদের প্রশিক্ষণ বুধবারই দিতে হবে। অনলাইন ও অফলাইন—দুই ধরনের আপিল সম্পর্কেই তাঁদেরকে অবগত করতে হবে। পাশাপাশি আদালত জানিয়েছে, বিচারবিভাগীয় আধিকারিকেরা যে রিপোর্ট এবং কারণ উল্লেখ করেছেন, আপিল ট্রাইবুনালগুলি যেন তা সম্পূর্ণ ভাবে দেখতে পায়। আর তার ভিত্তিতেই মামলার নিষ্পত্তি করতে হবে। প্রধান বিচারপতির বেঞ্চ ট্রাইবুনালগুলির উদ্দেশে বলে, যে নথিগুলি আগে বিচারবিভাগীয় আধিকারিকের সামনে পেশ করা হয়নি, তা যথাযথ ভাবে যাচাই না করে গ্রহণ করা যাবে না।

Post Views: 108

Continue Reading

Previous: মোদী জমানার প্রথম সেনসাস, বুধবার থেকে শুরু প্রথম ধাপের জনগণনা
Next: ফর্ম ৬ নিয়ে উত্তাপ বাড়ছে, সিইও দফতরের সামনে সকাল থেকেই ধর্ণা তৃণমূলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.