Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মহিলা সাংবাদিককে চোখ মেরে বিপাকে পাক সেনা কর্তা!

মহিলা সাংবাদিককে চোখ মেরে বিপাকে পাক সেনা কর্তা!

Online Desk ডিসেম্বর 10, 2025
20251210_143822.jpg

ওঙ্কার ডেস্ক: ভরা সাংবাদিক সম্মেলনে এক মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাকিস্তানের সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। যে ঘটনার পর সমাজ মাধ্যমে তিনি কটাক্ষের মুখে পড়েছেন। নেটিজেনরা তাঁর এই আচরণকে মোটেও ভাল ভাবে নেয়নি। কেউ তাঁকে বিদ্রুপ করেছেন, তো কেউ পুরো পাক সেনাবাহিনীকে আক্রমণ করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী পাকিস্তানের সেনা জনসংযোগ বিভাগের ডিরেক্টর জেনারেল। সাংবাদিক বৈঠকে তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কথা বলছিলেন। সেই সময় এক মহিলা সাংবাদিক ইমরান খানের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। তার পর তাঁকে চোখ মারেন চৌধুরী। জানা গিয়েছে, ওই মহিলা সাংবাদিকের নাম আবসা কোম্যান। তিনি প্রশ্ন করেন, ইমরানকে কেন ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বা ‘রাষ্ট্রবিরোধী’ বলা হচ্ছে? এই সংক্রান্ত প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, ‘আরও একটা বিষয় যোগ করুন,তিনি এক জন মানসিক রোগী। ‘ এ কথা বলেই চৌধুরী হাসতে হাসতে সাংবাদিকের দিকে তাকিয়ে চোখের ইশারা করেন। গোটা বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে।

উল্লেখ্য এর আগে শুক্রবার এক বিবৃতি জারি করে চৌধুরী ইমরানের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ শানান। তাঁকে ‘নার্সিসিস্ট’ বলেও কটাক্ষ করেন। চৌধুরী বলেন, ইমরান মনে করেন তিনি ক্ষমতায় না থাকলে আর কেউ থাকবে না। পিটিআই প্রধানের বিরুদ্ধে সুর চড়িয়ে ওই সেনাকর্তা বলেন, কারাগারে ইমরানের সঙ্গে যাঁরা দেখা করতে আসছেন, তাঁদের মধ্যে কারোর কারোর কাছে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার করেছেন ইমরান।

Post Views: 269

Continue Reading

Previous: এইচ ১বি ভিসায় স্যোশাল মিডিয়া খতিয়ে দেখে কর্মীদের ইন্টারভিউ পিছাচ্ছে আমেরিকা
Next: গোয়ার অভিশপ্ত নাইটক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত আটক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.