Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোয়ার অভিশপ্ত নাইটক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত আটক

গোয়ার অভিশপ্ত নাইটক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্ত আটক

Online Desk ডিসেম্বর 10, 2025
20251210_151038.jpg

ওঙ্কার ডেস্ক: গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ২৫টি প্রাণ। যে ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্মান্তিক এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বার এই ঘটনায় নাইট ক্লাবের অন্যতম কর্ণধার অজয় গুপ্তকে আটক করল পুলিশ। দিল্লি থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁকে যত দ্রুত সম্ভব গোয়া নিয়ে গিয়ে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য ঘটনার তদন্তে নেমে গোয়া পুলিশ আগেই অজয় গুপ্ত ও সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। গ্রেফতার করা হয়েছে, নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন, অভিশপ্ত নাইটক্লাবের দুই মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা। বর্তমানে দুজনেই থাইল্যান্ডে রয়েছেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, শনিবার গোয়ার আরপোরায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ২৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে তাঁদের মধ্যে ২০ জন কর্মী এবং পাঁচ জন পর্যটক। ঘটনার তদন্তে জানা গিয়েছে, একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে নাইটক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেআইনি নির্মাণ থেকে শুরু করে সংকীর্ণ প্রবেশপথ, বহু বিষয়ে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। অগ্নিকাণ্ডে এত মানুষের মৃত্যুর পর গোয়ার বিরোধী দল সরব হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সূত্রের খবর, ওই কমিটি এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। গোয়া সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Post Views: 170

Continue Reading

Previous: মহিলা সাংবাদিককে চোখ মেরে বিপাকে পাক সেনা কর্তা!
Next: ‘………. তুমহে পানে কি কৌশিশ…’ আরও একবার সেই জনপ্রিয় সংলাপে মঞ্চ মাতালেন শাহরুখ খান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.