Skip to content
মার্চ 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কাবুলের হাসপাতালে ভয়ঙ্কর হামলা পাকিস্তানের, মৃত অন্তত ৪০০

কাবুলের হাসপাতালে ভয়ঙ্কর হামলা পাকিস্তানের, মৃত অন্তত ৪০০

Online Desk মার্চ 17, 2026
KABUL.jpg

ওঙ্কার ডেস্কঃ কাবুলের হাসপাতালে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান। তালিবান প্রশাসন সূত্রে খবর, সোমবার আফগানিস্থানের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত আড়াইশো। পাকিস্তানের দাবি, আমজনতাকে লক্ষ্য করে হামলা হয়নি। অন্যদিকে, তালিবান প্রশাসন স্পষ্ট জানিয়েছে, পাক হামলায় হাসপাতাল গুঁড়িয়ে গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই হাসপাতালে ভর্তি হওয়া রোগী।
সূত্রের খবর, কাবুলের হাসপাতালটি মূলত নেশামুক্তি কেন্দ্র। সোমবার রাত ন’টা নাগাদ আচমকাই প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। অনেকেই ওই সময় রোজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময়েই হামলা করেছে পাকিস্তান।
তালিবান প্রশাসনের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, ‘২ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। তার ফলে হাসপাতালের বিরাট অংশ একেবারে গুঁড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৪০০ জনের মৃত্যুর খব মিলেছে। অন্তত ২৫০জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল আগুন নিভিয়ে ধ্বংসস্তূপ থেকে বাকিদের বের করে আনার চেষ্টা করছে।’
পাকিস্তানের দাবি, ইচ্ছাকৃতভাবে হাসপাতালে হামলা চালায়নি তারা। তাদের আক্রমণের নিশানা ছিল সামরিক ঘাঁটি এবং জঙ্গিদের কেন্দ্র। গত কয়েক সপ্তাহ ধরেই জঙ্গি দমন অভিযানের নামে আফগানিস্তানের নানা অংশে আক্রমণ শানিয়েছে পাকিস্তান। গত রবিবার বড়সড় হামলা হয়েছিল কান্দাহারে।

Post Views: 17

Continue Reading

Previous: ছবি মুক্তির আগেই সমালোচনা শুরু সমাজমাধ্যমে, সঞ্জয় ও নোরা ফাতেহির নাচ ও গান নিয়ে কটাক্ষ একাংশের
Next: বিধানসভা ভোটে বড় চমক, বাংলার প্রাক্তন পেসারকে টিকিট দিচ্ছে তৃণমূল

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আবহে ১০ ‘বিদেশি গুপ্তচর’কে গ্রেফতার করল ইরান

Online Desk মার্চ 17, 2026
kabul.jpg

‘বর্বর, কাপুরুষোচিত’, কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার নিন্দা জানাল ভারত

Online Desk মার্চ 17, 2026
COMPANI.jpg

বঙ্গ ভোটে কড়া নজর কমিশনের, প্রতি দফায় ২ থেকে আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে

Online Desk মার্চ 17, 2026

You may have missed

arrest-dcd.jpg

ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আবহে ১০ ‘বিদেশি গুপ্তচর’কে গ্রেফতার করল ইরান

Online Desk মার্চ 17, 2026
kabul.jpg

‘বর্বর, কাপুরুষোচিত’, কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার নিন্দা জানাল ভারত

Online Desk মার্চ 17, 2026
COMPANI.jpg

বঙ্গ ভোটে কড়া নজর কমিশনের, প্রতি দফায় ২ থেকে আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে

Online Desk মার্চ 17, 2026
TAMANNA-MA-CPIM-CANDIDATE.png

নদিয়ায় বামেদের প্রার্থী তামান্নার মা, ন্যায়বিচারের দাবিতে সাবিনা ইয়াসমিনের নতুন লড়াই শুরু

Online Desk মার্চ 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.