Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আমি কাউকে ভয় পাই না’, ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়ে বললেন পোপ লিও

‘আমি কাউকে ভয় পাই না’, ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়ে বললেন পোপ লিও

Online Desk এপ্রিল 14, 2026
pope-leo-trump.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন রাজনীতি ও ভ্যাটিকানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বাড়ছে। ইরানের পরমাণু ভান্ডার সমৃদ্ধিকরণ নিয়ে পোপ লিওর অবস্থান টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপমানজনক কথা বলেন। এই বিস্ফোরক মন্তব্যের পর এখনেই থেমে না থেকে ট্রাম্প নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে নিজে তুলনা করে কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত একটি ছবিও প্রকাশ করে। ট্রাম্পের ঐ হুশিয়ারি পূর্ণ মন্তব্যের পাল্টা জবাব দিয়ে পোপ লিও চতুর্দশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প-কে তিনি কোনওভাবেই ভয় পান না। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
ঘটনার সূত্রপাত মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে পোপের প্রকাশ্য সমালোচনা থেকে। বিশেষ করে যুদ্ধ, সংঘাত এবং মানবিক সংকটের প্রসঙ্গে পোপের বারবার শান্তির আহ্বান ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান ওয়াশিংটনের নীতির সঙ্গে সংঘর্ষ তৈরি করছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প পোপের বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং তাঁকে দুর্বল নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেন। সেইসঙ্গে ট্রাম্প নিজেকে যিশু খ্রিস্টের মত করে তুলে ধরার চেষ্টা করেন। তিনি কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত একটি ছবি পোষ্ট করেন যেখানে বাইবেলে নির্দেশিত যিশু খ্রিস্টের পোষাকের মত হুবহ সাদা লাল পোষাকে দেখা গিয়েছে ট্রাম্পকে। সেখানে একজন ব্যক্তির মাথায় হাত রেখে আশির্বাদরত অবস্থায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। পিছনে রয়েছে আমেরিকার পতাকা এবং কিছু যুদ্ধবিমান। আর এই ছবি প্রকাশিত হতেই আলোচনা শুরু হয়ে যায়। ওয়াশিংটন এবং ভ্যাটিকানের মধ্যেকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়ে যায়।
এরই জবাবে পোপ লিও চতুর্দশ অত্যন্ত সংযত কিন্তু দৃঢ় সুরে জানান, তাঁর কাজ হল মানবতার পক্ষে কথা বলা এবং শান্তির বার্তা ছড়ানো। তিনি বলেন, রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত আক্রমণে তাঁর অবস্থান বদলাবে না। যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে কথা বলা তাঁর নৈতিক ও ধর্মীয় দায়িত্বের অংশ, এবং সেই পথ থেকে তিনি সরে আসবেন না। পোপ আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাতের ফলে অসংখ্য নিরীহ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এই পরিস্থিতিতে নীরব থাকা মানে অন্যায়ের সঙ্গে আপস করা। তাই তিনি বিশ্বাস করেন, যে কোনও বড় শক্তির বিরুদ্ধেও প্রয়োজনে সত্য কথা বলা উচিত।

Post Views: 91

Continue Reading

Previous: মঙ্গল থেকে আবারও রাজ্যের হাওয়া বদল, কি জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন
Next: শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং, এবার প্রকাশ্যে নায়িকার নাম!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.