Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং, এবার প্রকাশ্যে নায়িকার নাম!

শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং, এবার প্রকাশ্যে নায়িকার নাম!

Online Desk এপ্রিল 14, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলার দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে কৌতূহল সিনেপাড়া। সৌরভ গাঙ্গুলির জীবনকাহিনী পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকমহল। কিন্তু সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন কবে চাক্ষুষ করতে পারবেন দর্শক সেই প্রশ্নে মুখর সমাজমাধ্যম। যদিও সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু’-তিন বছর ধরেই এই ছবি নিয়ে আলোচনা চলছে সর্বত্রমহলে। ‘দাদা’র ভূমিকায় চলতি বছরের এপ্রিল মাস থেকে কলকাতায় শুটিং শুরু করেছেন রাজকুমার রাও। কিন্তু তাঁর স্ত্রী ডোনার ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই মুখ বা নাম প্রকাশ্যে আনেনি নির্মাতারা। যদিও প্রাথমিকভাবে সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায়ের পছন্দমাফিক তৃপ্তি দিমরির নাম শোনা গিয়েছিল, তবে এবার শোনা যাচ্ছে নতুন নাম, শুরু হয়েছে নতুন জল্পনা।
কানাঘুষো শোনা যাচ্ছে, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য বলিউডেরই বর্তমান প্রজন্মের এক অভিনেত্রীকে নির্বাচন করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। তবে এমন কেউ হতে হবে যে অভিনেত্রী নাচেও পারদর্শী হবেন। খবর, মহারাজের বায়োপিকে সৌরভপত্নীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন সানিয়া মালহোত্রা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সানিয়ার নাম ঘোষণা হয়নি।
প্রসঙ্গত, পঁচিশ সালে সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে এসেছিল। কিন্তু শেষমেশ দর্শকের কথা মাথায় রেখে নাকি ডোনার ভূমিকায় সানিয়া মালহোত্রাকেই চূড়ান্ত করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। আর এই জল্পনায় সিলমোহর পড়লে, রাজকুমারের বিপরীতে এই প্রথমবার অভিনয় করবেন সানিয়া।
ইতিমধ্যেই শুট শুরু করে ইডেন থেকে সোশাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছিলেন রাজকুমার রাও। ক্যাপশনে লিখেছিলেন ‘একমেবাদ্বিতীয়ম দাদা বায়োপিকের শুটিং শুরু হল।’ সেই ক্ল্যাপস্টিকেই ছিল সিনেমার নাম। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। বর্তমানে এই নতুন জল্পনা দর্শকের মনে আরও বাড়িয়ে দিয়েছে উত্তেজনা।

Post Views: 127

Continue Reading

Previous: ‘আমি কাউকে ভয় পাই না’, ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়ে বললেন পোপ লিও
Next: স্ত্রী’কে নিয়ে চিন্তিত শোয়েব ইব্রাহিম! কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.