Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কাঁদলে আমার মন ভালো হয়….’ একের পর এক অস্ত্রোপচার অভিনেত্রীর, নতুন কোন উপশম দেখা দিল দীপিকার?

‘কাঁদলে আমার মন ভালো হয়….’ একের পর এক অস্ত্রোপচার অভিনেত্রীর, নতুন কোন উপশম দেখা দিল দীপিকার?

Online Desk এপ্রিল 20, 2026
erf.png

ওঙ্কার ডেস্ক: ফের আলোচনায় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় টিউমার ধরা পড়ে অভিনেত্রীর। অস্ত্রোপচারও হয়। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন তিনি। পাশাপাশি, আরও এক চিকিৎসকের থেকে দ্বিতীয় পরামর্শও নিয়েছেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। কিন্তু এর মাঝেই আবারও অসুস্থ হয়ে পড়েন দীপিকা। স্ত্রীর অসুস্থতা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন শোয়েব। প্রতি মাসে এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এই পরীক্ষা করাতে গিয়েই কেঁদে অস্থির অভিনেত্রী।
গত বছরই দীপিকার যকৃতে বলের আকারের একটি সিস্ট ধরা পড়ে। সেটি ছিল ক্যানসার-প্রবণ। অস্ত্রোপচার করে সেই সিস্ট’সহ যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়। তার পরেও চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যেই চলতি বছরে ওই ধরনের আরও একটি সিস্ট ধরা পরে তাঁর। প্রায় ১.৩ সেন্টিমিটারের সেই সিস্ট পুড়িয়ে বাদ দেওয়া হয়। তার পর থেকেই আতঙ্কে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী তাঁর এক ভ্লগে জানান, ‘‘এমআরআই করার আগে কেঁদেছি, মেশিনে ঢোকানোর পরেও কেঁদে চলেছি। অনেক সময় কাঁদলে মন হালকা হয়ে যায়। আমার অন্তত হয়।’’ এমআরআই পরীক্ষার পরে ফের দুটো বিন্দু দেখা গিয়েছে দীপিকার যকৃতে। অভিনেত্রীর স্বামী জানান, চিকিৎসকদের পরামর্শ নিয়ে জানবেন যে এটি ঠিক কিসের ইঙ্গিত।

পাশাপাশি অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর ক্যানসার মোকাবিলার চিকিৎসা আরও জোরদার ভাবে চলছে। কিন্তু তার পরেও তিনি মন থেকে স্বাভাবিক হতে পারছেন না। ক্যানসারের এই ফিরে আসা তাঁর ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে ব্যপকভাবে প্রভাব ফেলেছে।

Post Views: 64

Continue Reading

Previous: দ্বিতীয় দফায় শান্তি আলোচনা ভেস্তে যেতেই ট্রাম্পকে ফোন আসিম মুনিরের; মধ্যপ্রাচ্যে শান্তি-সমঝোতা নিয়ে উদ্বেগ
Next: যোগীরাজ্যে অনার কিলিং! প্রেমিকের সঙ্গে বোনকে দেখে পিটিয়ে খুন তিন ভাইয়ের

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.