Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • যোগীরাজ্যে অনার কিলিং! প্রেমিকের সঙ্গে বোনকে দেখে পিটিয়ে খুন তিন ভাইয়ের

যোগীরাজ্যে অনার কিলিং! প্রেমিকের সঙ্গে বোনকে দেখে পিটিয়ে খুন তিন ভাইয়ের

Online Desk এপ্রিল 20, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: সম্মান রক্ষার্থে বোনকে পিটিয়ে খুন করলেন তিন ভাই! ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায়। প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়ায় ১৯ বছর বয়সী তরুণীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। তিন ভাইয়ের মধ্যে এক জন তাঁদের বোনকে প্রেমিক রবি কুমার গুপ্তের সঙ্গে দেখতে পায়। পরে, দুই ভাইকে গিয়ে বিষয়টি বলেন তিনি। এর পর তিন জন মিলে ওই যুগলকে একটি ঘরে আটকে রেখে লোহার রড দিয়ে মারধর করতে থাকেন। ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গুপ্ত পালিয়ে প্রাণ বাঁচায়। অভিযুক্তরা তাঁর পিছু ধাওয়া করে এবং বাড়ির কাছে গিয়ে তাঁকে মারধর করে আধমরা অবস্থায় ফেলে রেখে চলে যায়। হত্যাকাণ্ডের পর, অপরাধ লুকোতে শুক্রবার সকালে, অভিযুক্তরা মেয়েটির মৃতদেহ একটি গাড়িতে করে নিয়ে গিয়ে গোরক্ষপুরের সিসাই ঘাটে দাহ করে। বাড়ি ফিরে রক্তের দাগ মুছে ফেলার পাশাপাশি তাঁদের রক্তমাখা পোশাকও পুড়িয়ে ফেলেন।

গুরুতর জখম অবস্থায় রবি কুমার গুপ্তকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে। গোটা ঘটনার কথা তাঁর পরিবারের কাছে জানালে অপরাধটি প্রকাশ্যে আসে। পানিয়ারা থানার পুলিশ আধিকারিক রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, রবির পরিবার অভিযুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে শনিবার বিকেলে তিন জনকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Continue Reading

Previous: ‘কাঁদলে আমার মন ভালো হয়….’ একের পর এক অস্ত্রোপচার অভিনেত্রীর, নতুন কোন উপশম দেখা দিল দীপিকার?
Next: ছত্তিসগড়ে পাহাড়ে ধাক্কা ব্যক্তিগত বিমানের, একাধিক মৃত্যুর আশঙ্কা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.