Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা; নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার ট্র্যাকে ধাক্কা, মৃত ১৫ জন যাত্রী

ফের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা; নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার ট্র্যাকে ধাক্কা, মৃত ১৫ জন যাত্রী

Online Desk নভেম্বর 3, 2025
rajastan-accident.png

ওঙ্কার ডেস্ক: ফের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর সামনে এসেছে। সুত্রের খবর যোধপুরের নৈনচি এলাকা থেকে এক যাত্রীবাহী বাস বিকানরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ফেরার পথে ফালোদী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলার ট্যাঙ্কে ধাক্কা মারে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
পুলিশি সুত্রের খবর, রাজস্থানের জোধপুর জেলার নাইনচি এলাকা থেকে একদল তীর্থযাত্রী বিকানেরের এক বিখ্যাত মন্দিরে পূজা সেরে বাড়ি ফিরছিলেন। সোমবার সকালে ফলৌদির কাছে ভারত মালা হাইওয়েতে যাত্রীবোঝাই একটি ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে চূর্ণবিচূর্ণ হয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১৫ জন তীর্থযাত্রী, যাদের মধ্যে ১০ জন মহিলা ও ৪ জন শিশু। গুরুতর আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাভেলারটি বিকানের থেকে ফেরার সময় একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের গায়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ একেবারে চেপে যায়। বহু যাত্রী সিটের ফাঁকে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দমকল কর্মীরা এসে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় দেহগুলি উদ্ধার করেন। দুর্ঘটনার পরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রতিটি মৃতের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও দুর্ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে বলে তিনি জানান।
স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, ট্রাভেলারটির গতি অত্যধিক ছিল এবং চালক ক্লান্ত অবস্থায় ছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণে ভারত মালা হাইওয়ের ওই অংশে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Post Views: 120

Continue Reading

Previous: বিতর্কে দুই জনপ্রিয় গায়িকা! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেই দুই পক্ষই
Next: গ্রুপ সি ডি–র অযোগ্য তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন; তালিকায় ৩৫০০ জনেরও বেশি নাম থাকার আশঙ্কা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.