Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গ্রুপ সি ডি–র অযোগ্য তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন; তালিকায় ৩৫০০ জনেরও বেশি নাম থাকার আশঙ্কা

গ্রুপ সি ডি–র অযোগ্য তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন; তালিকায় ৩৫০০ জনেরও বেশি নাম থাকার আশঙ্কা

Online Desk নভেম্বর 3, 2025
ssc.png

ওঙ্কার ডেস্ক: স্কুল শিক্ষা কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে ৪ নভেম্বর থেকেই শুরু হচ্ছে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর আবেদন করার কর্মসূচী। তার আগেই ২০১৬ –র তালিকাভুক্ত অযোগ্যদের নাম প্রকাশের কথা জানালো কমিশন। সঙ্গে প্রকাশ করা হবে তারদের রোল নম্বরও। সুত্রের খবর অনুযায়ী অযোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর তালিকায় নাম থাকতে পারে ৩৫০০ জনেরও বেশি। যারা ২০১৬ প্যানেলের সঙ্গে যুক্ত কোনও অযোগ্য প্রার্থী নতুনভাবে আবেদন করতে না পারেন।
সূত্রের খবর, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর যে হাজার হাজার শিক্ষাকর্মীর চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাঁদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে কমিশন। আগামীকাল তাঁদের নাম ও রোল নম্বরের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইটে। আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁদের নিয়োগ বাতিল হয়েছে বা যাঁদের ক্ষেত্রে গুরুতর অনিয়ম ধরা পড়েছে, তাঁদের আর নতুনভাবে আবেদন করার সুযোগ নেই।
এসএসসি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য স্বচ্ছতা বজায় রাখা। যাতে যোগ্য প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় কোনও বিভ্রান্তি না তৈরি হয় এবং অযোগ্যদের আবেদন থেকে প্রশাসনিক জটিলতা এড়ানো যায়। একই সঙ্গে আদালতের নির্দেশ কার্যকর করার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মামলা ও অভিযোগে নানারকম বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের গ্রুপ সি ও ডি প্যানেল বাতিল হওয়ার পর বহু প্রার্থী আদালতের দ্বারস্থ হন। সেই মামলাগুলির নিষ্পত্তির পর কমিশন অযোগ্যদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করে। অবশেষে সেই তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নতুন আবেদন প্রক্রিয়ায় কোনও অনিয়ম না ঘটে।
রাজ্যের শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, “এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে যোগ্য প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া আরও সুষ্ঠু ও স্বচ্ছ হবে। যারা আগে অন্যায়ভাবে সুযোগ পেয়েছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার রাস্তা বন্ধ করা প্রয়োজন ছিল।”

Post Views: 159

Continue Reading

Previous: ফের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা; নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার ট্র্যাকে ধাক্কা, মৃত ১৫ জন যাত্রী
Next: সকাল থেকেই হালকা শীতের আমেজ, রাজ্যে কবে প্রবেশ করছে শীত?

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.