Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • অবশেষে প্রকাশ্যে আসবেন সেখ হাসিনা; ভার্চুয়াল মাধ্যমে দেবেন ভাষণ

অবশেষে প্রকাশ্যে আসবেন সেখ হাসিনা; ভার্চুয়াল মাধ্যমে দেবেন ভাষণ

Online Desk জানুয়ারি 23, 2026
hasina.png

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে স্পষ্টভাবে জানালেন, তাঁকে সক্রিয় রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রত্যাশিত। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
জানা যাচ্ছে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করতেই তিনি এই বৈঠকে অংশ নেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকার অধিকার তাঁর রয়েছে এবং দেশের মানুষের স্বার্থে রাজনৈতিকভাবে কাজ চালিয়ে যেতে চান। তাঁর দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ না পেলে গণতন্ত্রের পরিসর সংকুচিত হবে। তাই ভারতে থাকার সময়টুকু যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারেন, সে বিষয়েই তিনি আবেদন জানান।
২০২৪ সালের জুলাই বিক্ষোভের পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সেই সময় থেকেই সরাসরি জনসমক্ষে না এলেও ডিজিটাল মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিভিন্ন বৈঠক ও আলোচনা অনলাইনে করেছেন এবং দলীয় নির্দেশনা দিয়েছেন। তবে দিল্লি থেকে এমন প্রকাশ্যে ভিডিও-র মাধ্যমে রাজনৈতিক বার্তা এই প্রথমবার।
অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ফলে এই পরিস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তাঁর সক্রিয়তার ইঙ্গিত রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে।

Post Views: 234

Continue Reading

Previous: ইন্দোরে জলবাহিত রোগের আতঙ্ক! দূষিত জল খেয়ে অসুস্থ ২২ জন
Next: কলকাতায় ইডি’র ডিরেক্টর রাহুল নবীন, আই-প্যাক নিয়ে কী কৌশল?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.