Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় ইডি’র ডিরেক্টর রাহুল নবীন, আই-প্যাক নিয়ে কী কৌশল?

কলকাতায় ইডি’র ডিরেক্টর রাহুল নবীন, আই-প্যাক নিয়ে কী কৌশল?

Online Desk জানুয়ারি 23, 2026
rahul-nabin-ed.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি জানুয়ারি মাসের ৮ তারিখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই ঘটনার রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিষয়টি গড়ায় আদালতেও। এই আবহে কলকাতা সফরে এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। বৃহস্পতিবার রাতে তিনি শহরে পৌঁছেছেন।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সংস্থা আই-প্যাকে তল্লাশি অভিযান নিয়ে কলকাতার আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে পারেন রাহুল নবীন। তিন দিনের জন্য তিনি রাজ্য সফরে এসেছেন। সরকারি ভাবে কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলের মত, রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাতের আবহে এই সফর তাৎপর্যপূর্ণ। ইডি সূত্রের খবর, রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন রাহুল নবীন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সেই বৈঠক হওয়ার কথা। শনিবার তিনি দিল্লি ফিরে যাবেন। তিন দিনই রাজ্যের সমস্ত ইডি আধিকারিককে সিজিও কমপ্লেক্সে থাকার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইডির গোয়েন্দারা যখন প্রতীকের বাড়ি ও অফিসে তল্লাশি চালান সেই সময় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়ি থেকে বেশ কিছু নথি তৃণমূল সুপ্রিমো নিজে হাতে নিয়ে বের হন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূলের নির্বাচন সংক্রান্ত কৌশল হাতিয়ে নেওয়ার জন্য বিজেপি ইডিকে ব্যবহার করছে। শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়াফুল শিবির কাদেরকে প্রার্থী করতে চলেছে, সেই তালিকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পেতে চেয়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

Post Views: 193

Continue Reading

Previous: অবশেষে প্রকাশ্যে আসবেন সেখ হাসিনা; ভার্চুয়াল মাধ্যমে দেবেন ভাষণ
Next: ইরানে সেনাদল পাঠাচ্ছে আমেরিকা! জানিয়ে দিলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.