Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • স্পেনের পরবর্তী হচ্ছেন জেন-জি রানী লিওনর; প্রায় ১৫০বছর পর সে রানী পাচ্ছে সেদেশ

স্পেনের পরবর্তী হচ্ছেন জেন-জি রানী লিওনর; প্রায় ১৫০বছর পর সে রানী পাচ্ছে সেদেশ

Online Desk জানুয়ারি 15, 2026
princess-lionor.png

ওঙ্কার ডেস্ক: প্রায় দেড় শতাব্দী পর স্পেনের রাজসিংহাসনে আবার এক নারী শাসক বসতে চলেছে। সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছেন স্পেনের বর্তমান রাজা ফেলিপে ষষ্ঠের কন্যা, ২০ বছর বয়সি প্রিন্সেস লিওনর। স্পেনের সংবিধান অনুযায়ী তিনি বর্তমানে সিংহাসনের উত্তরাধিকারী এবং ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ উপাধিতে ভূষিত। রাজা ফেলিপে ষষ্ঠ যতদিন সিংহাসনে থাকবেন, ততদিন লিওনর ভবিষ্যৎ শাসক হিসেবে নিজেকে প্রস্তুত করে তুলবেন, আর প্রায় ১৫০ বছরের ব্যবধানে স্পেন পাবে প্রথম ‘কুইন রেজন্যান্ট’।
স্পেনের ইতিহাসে শেষবার নারী নিজ অধিকারে রাজত্ব করেছিলেন উনিশ শতকে, রানি ইসাবেলা দ্বিতীয়ের সময়। সেই অধ্যায়ের পর দীর্ঘদিন কেটেছে পুরুষ শাসকের অধীনে। সেই ধারায় পরিবর্তন আনতে চলেছেন জেনারেশন জেড প্রজন্মের প্রতিনিধি প্রিন্সেস লিওনর। বয়স কম হলেও তাঁর প্রস্তুতি এবং দায়িত্ব পালনের পরিসর ইতিমধ্যেই স্পেনের রাজপরিবার ও সাধারণ মানুষের নজর কেড়েছে।
ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে গড়ে তুলতে লিওনর ইতিমধ্যেই কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন। স্পেনের আইনি বিধান অনুসারে উত্তরাধিকারীকে সেনাবাহিনীর তিনটি শাখা স্থল, নৌ ও বায়ুসেনার প্রশিক্ষণ নিতে হয়। সেই নিয়ম মেনেই লিওনর সামরিক শিক্ষা গ্রহণ শুরু করেছেন। নৌবাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে ঐতিহ্যবাহী প্রশিক্ষণ জাহাজে সময় কাটানো থেকে শুরু করে বায়ুসেনার বিমানে একক উড্ডয়ন সবই তাঁর প্রস্তুতির অংশ। এই প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে তিনি স্পেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন।
শুধু সামরিক ক্ষেত্রেই নয়, শিক্ষাগত ও সাংবিধানিক দিক থেকেও লিওনরের প্রস্তুতি চলছে সমানতালে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে, ভাষণ দিয়ে এবং কূটনৈতিক পরিসরে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন তিনি। আধুনিক শিক্ষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সংবিধানিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা সব কিছুতেই লিওনর নিজেকে স্পেনের রাজ সিংহাসনের জন্য প্রস্তুত করছেন। যদিও স্পেনে রাজতন্ত্র নিয়ে বিতর্ক একেবারে নেই তা নয়, তবু তরুণ প্রজন্মের এক নারী উত্তরাধিকারী হিসেবে লিওনরের উপস্থিতি বহু মানুষের কাছেই আশার প্রতীক হয়ে উঠেছে।

Post Views: 416

Continue Reading

Previous: মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে এসআইআর শুনানির নোটিসের হঠাৎ বৃদ্ধি, বিতর্কে এসআইআর প্রক্রিয়া
Next: বিসিবি কর্তা নাজমুলের বিরুদ্ধে বিদ্রোহে অনড় বাংলাদেশের ক্রিকেটাররা, খেলতে নামলেন না বিপিএল-এর ম্যাচে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.