Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সুদানে কলেরার প্রকোপে দু’দিনে মৃত্যু ৭০ জনের

সুদানে কলেরার প্রকোপে দু’দিনে মৃত্যু ৭০ জনের

Online Desk মে 29, 2025
20250529_172618.jpg

ওঙ্কার ডেস্ক: কলেরার প্রকোপে দু দিনে ৭০ জন মানুষের মৃত্যু হল সুদানে। দেশটির রাজধানী খার্তুমে এই রোগের কবলে পড়ে কার্যত মৃত্যু মিছ শুরু হয়েছে বলে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়া এই মহামারির সঙ্গে লড়ছেন রাজধানী এলাকার বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেখানে প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না মানুষ।

খার্তুম রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এবং বুধবার যথাক্রমে ৪৫ ও ২৫ জন কলেরার কারণে মারা গিয়েছেন। এই দুদিনে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২১১৯। উল্লেখ্য, গ্রেটার খার্তুম গত দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধক্ষেত্র ছিল। এই অঞ্চলে আবাসন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কলেরার প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য পরিষেবার ওপর আরও চাপ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, আইসোলেশন সেন্টারে থাকা ৮৯ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠছেন। তবে প্রশাসনের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে, পরিবেশগত অবস্থার অবনতির কারণে সংক্রমণ আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়েছেন বিপুল সংখ্যক মানুষ, যার সংখ্যাটা ১ কোটি ৩০ লক্ষ। রাষ্ট্রসঙ্ঘ একে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট বলে উল্লেখ করেছে। সংঘর্ষের কারণে বন্ধ রয়েছে বহু হাসপাতাল। সেই আবহে কলেরার প্রকোপে কার্যত সঙ্কটকালীন অবস্থায় সুদান।

Post Views: 144

Continue Reading

Previous: ফোনে পাকিস্তানের নম্বর, চরবৃত্তির অভিযোগে রাজস্থানে গ্রেফতার সরকারি কর্মী
Next: অস্কারের সঙ্গে আরও এক মরসুম চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.