Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফোনে পাকিস্তানের নম্বর, চরবৃত্তির অভিযোগে রাজস্থানে গ্রেফতার সরকারি কর্মী

ফোনে পাকিস্তানের নম্বর, চরবৃত্তির অভিযোগে রাজস্থানে গ্রেফতার সরকারি কর্মী

Online Desk মে 29, 2025
20250529_165314.jpg

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এবার রাজস্থানের এক সরকারি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত একাধিক বার পাকিস্তানে গিয়েছেন বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। বুধবার তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শকুর খান। রাজস্থানের রাজ্য সরকারি কর্মচারী তিনি। শুধু তাই নয়, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। ধৃত ব্যক্তি রাজস্থানের এক বর্ষীয়ান কংগ্রেস নেতার ব্যক্তিগত সহকারী ছিলেন। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে বুধবার রাতে গ্রেফতার করেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন শকুর খানের ফোনে পাকিস্তানের একাধিক ফোন নম্বর সেভ করা রয়েছে। যার উপযুক্ত ব্যাখ্যা তিনি দিতে পারেননি। সাম্প্রতিক কালে অন্তত সাত বার ওই ব্যক্তি পাকিস্তানে গিয়েছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এক আধিকারিক বলেন, ‘শকুর খান সম্পর্কে তথ্য ছিল যে তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকতে পারেন। তথ্য পাওয়ার পর তাঁকে নজরদারিতে রাখা হয়। গত রাতে তাঁকে আটক করা হয়।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ড এবং তার জবাবে ভারতের তরফে চালানো অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই আবহে সম্প্রতি একাধিক ব্যক্তিকে গোয়েন্দারা গ্রেফতার করেছেন শুধু ইসলামাবাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে। যে তালিকায় রয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা থেকে শুরু করে সিআরপিএফ জওয়ান।

Post Views: 324

Continue Reading

Previous: রায়দিঘি উপকূলে ছুটে আসছে ঝড়, উত্তাল সমুদ্র, প্রবল বৃষ্টির সতর্কতা
Next: সুদানে কলেরার প্রকোপে দু’দিনে মৃত্যু ৭০ জনের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.