Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সিরিয়ায় হানা ইজরায়েলের, সংখ্যালঘুদের রক্ষা করতে এই অভিযান, সাফাই নেতানিয়াহুর

সিরিয়ায় হানা ইজরায়েলের, সংখ্যালঘুদের রক্ষা করতে এই অভিযান, সাফাই নেতানিয়াহুর

Online Desk মে 2, 2025
IMG-20250502-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক: ফের সিরিয়ায় অভিযান চালাল ইজরায়েল। কয়েক মাসের বিরিতির পর আবার সিরিয়ায় হানা নেতানিয়াহু বাহিনীর। নেতানিয়াহুর দাবি, সেদেশে বসবাসরত সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী দ্রুজদের রক্ষা করতেই এই সামরিক অভিযান। বৃহস্পতিবার রাতে রাজধানী দামাস্কাসে প্রেসিডেন্টের প্রাসাদের কাছেই ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইজরায়েল।

উল্লেখ্য, সিরিয়ায় সংখ্যালঘু হিসেবে পরিচিত দ্রুজ গোষ্ঠী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা ইসলামের শাখা হিসেবে দাবি করে। পূর্বে আল কায়দা, আইএস-সহ বিভিন্ন কট্টরপন্থী সংগঠন এই গোষ্ঠীর উপর হামলা করেছে। শুধু সিরিয়া নয়, এই দ্রুজ জনগোষ্ঠী রয়েছে লেবানন ও ইজরায়েলেও। ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সাফাই, দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম -এর যোদ্ধাবাহিনী রাজধানী দামাস্কাস দখল করেছিল। পতন হয়েছিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের। আসাদ দেশ ছেড়ে সপরিবার পালিয়ে যান রাশিয়ায়। এর পর থেকেই সিরিয়ায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজরায়েল। সিরিয়ার গুরুত্বপূর্ণ সেনা শিবির, প্রতিরক্ষা গবেষণাগার এবং সামরিক কেন্দ্রকে আক্রমণের নিশানা বানিয়েছে ইজরায়েলি বাহিনী। তার মধ্যে রয়েছে অস্ত্র, বিমানবন্দর ও গোলাবারুদের ভান্ডার। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করতে পারে ইজরায়েল।

Post Views: 129

Continue Reading

Previous: পহেলগাঁও হামলায় জড়িত পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই, দাবি তদন্তে
Next: এবারেও বাজিমাত জগদ্ধাত্রীর, পিছিয়ে গেল পরিণীতা

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.