Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও হামলায় জড়িত পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই, দাবি তদন্তে

পহেলগাঁও হামলায় জড়িত পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই, দাবি তদন্তে

Online Desk মে 2, 2025
20250502_141016.jpg

ওঙ্কার ডেস্ক: অভিযোগ আগে থেকেই উঠছিল যে পহেলগাঁও হামলায় পাকিস্তান জড়িত। এবার সেই অভিযোগে কার্যত সিলমোহর পড়ল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর রিপোর্টে। গোয়েন্দা সূত্রে খবর, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর জড়িত।

ইতিমধ্যে তদন্তকারী সংস্থা কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের আশ্রয়দাতা এমন ২০ জনকে শনাক্ত করেছে। অভিযোগ, এরা জঙ্গিদের সহায়তা করেছিল। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, এনআইএ- এর গোয়েন্দারা জম্মুর কোট ভালওয়াল কারাগারে বন্দী দুই জঙ্গি-সহযোগী নিসার আহমেদ ওরফে হাজি এবং মুশতাক হুসেনকে জেরা করার প্রস্তুতি নিচ্ছেন। আধিকারিকদের মতে এরা দুজন লস্কর-ই-তৈবার পরিচিত সহযোগী। শুধু তাই নয় ২০২৩ সালে ভাটা ধুরিয়ান এবং তোতাগালিতে সেনা কনভয়ে হামলায় জড়িত সন্ত্রাসীদের সহায়তা করার জন্য তাদের আগেই গ্রেফতার করা হয়।

এনআইএ-এর তদন্ত অনুসারে, পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিল লস্কর-ই-তৈবা। যাতে সমর্থন দিয়ে এবং নির্দেশ দিয়ে সাহায্য করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক সেনাবাহিনী-সহ পাকিস্তানি রাষ্ট্রীয় শক্তিগুলি। দুই প্রধান সন্দেহভাজন – হাশমি মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা ভাইকে – পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা সীমান্তের ওপারে হ্যান্ডলারদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখত।

Post Views: 97

Continue Reading

Previous: বিকাশরঞ্জন-সহ আইনজীবীদের হেনস্থা, কলকাতা পুলিশ কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ হাইকোর্টের
Next: সিরিয়ায় হানা ইজরায়েলের, সংখ্যালঘুদের রক্ষা করতে এই অভিযান, সাফাই নেতানিয়াহুর

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.