Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা রাষ্ট্রপুঞ্জের

ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা রাষ্ট্রপুঞ্জের

Online Desk এপ্রিল 5, 2025
20250405_135418.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, বাংলাদেশ, পাকিস্তান-সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে চড়া হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। যার পর অনেক দেশ বিষয়টিকে ‘বাণিজ্য যুদ্ধ’ বলে সরব হয়েছিলেন। এবার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হল রাষ্ট্রপুঞ্জও।

রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিনস্প্যান জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি বিশ্ব উন্নয়নের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে দুর্বল এবং দরিদ্রেরা।

এক বিবৃতিতে রেবেকা বলেন, ‘বাণিজ্য উন্নয়ন এবং বিশ্বব্যাপী বৃদ্ধিকে ত্বরান্বিত করে। একে অস্থিরতা ও অস্থিতিশীলতার উৎস করে তোলা উচিত নয়।’ তাঁর আরও সংযোজন, ‘ভবিষ্যতের কথা এবং উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই নতুন বাণিজ্যনীতি নির্ধারণ করতে হবে। দরিদ্র ও দুর্বলদের রক্ষা করতে হবে।’ পারস্পরিক সহযোগিতার পথে না হেঁটে উত্তেজনা বাড়িয়ে তোলার কোনও মানে হয় না বলে জানান রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সেক্রেটারি জেনারেল।

উল্লেখ্য, বুধবার রাতে বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। পাকিস্তানের পণ্যের উপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। চিনের পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে ৩৪ শতাংশ। যদিও চিনের তরফেও মার্কিন পণ্যে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

আর কোন কোন দেশে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন?

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, ইজরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, ব্রিটেনের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

Post Views: 143

Continue Reading

Previous: টলিপাড়ায় নতুন গুঞ্জন! সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ডোনার চরিত্রে বাঙালি নায়িকা?
Next: পশ্চিমবঙ্গ বিধানসভার ভাড়া ১০০ টাকা! ওয়াকফ ইস্যুতে তৃণমূল-বিজেপিকে নিশানা করে জানালেন অধীর

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.