Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ বিধানসভার ভাড়া ১০০ টাকা! ওয়াকফ ইস্যুতে তৃণমূল-বিজেপিকে নিশানা করে জানালেন অধীর

পশ্চিমবঙ্গ বিধানসভার ভাড়া ১০০ টাকা! ওয়াকফ ইস্যুতে তৃণমূল-বিজেপিকে নিশানা করে জানালেন অধীর

Online Desk এপ্রিল 5, 2025
20250405_145712.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদের লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে সংশোধিত ওয়াকফ বিল পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। বিরোধীরা আপত্তি করলেও ভোটাভুটিতে এই বিল পাশ হয়ে যায়। সংসদের অভ্যন্তরে তৃণমূল এই বিলের বিরোধিতা করেছে। এবার এই বিষয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সঙ্গে রাজ্য সরকার কী ভাবে ওয়াকফ সম্পত্তি ‘লুট’ করছে তা তুলে ধরেন প্রাক্তন সাংসদ।

ওয়াকফ বিল ইস্যুতে অধীর চৌধুরী তৃণমূল ও বিজেপিকে এক সারিতে বসিয়ে আক্রমণ শানিয়েছেন। ভোটের আগে এই দুই দল সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে বলে অভিযোগ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির। কংগ্রেস নেতা বলেন, ‘সংসদে তৃণমূলের সাংসদরা ওয়াকফ নিয়ে বড় বড় কথা বলে, আর বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট চলছে!’ সাচার কমিটির রিপোর্টের কথা উল্লেখ করে তাঁর সংযোজন, রাজ্যে ১ লক্ষ ৪৮ হাজার ২০০টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভকবনও ওয়াকফ সম্পত্তি বলে জানান তিনি। অধীর বলেন, ‘এই ২০২৫ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার মত একটা জায়গার ভাড়া মাত্র ১০০ টাকা! টালিগঞ্জ ক্লাবও ওয়াকফ সম্পত্তি, ওখানে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে অথছ ভাড়া মাত্র কয়েকশ টাকা!’

নির্বাচনের আগে গোর্খাল্যান্ড, ওয়াকফের মত বিষয়গুলি টেনে রাজনীতি করা হয় বলে অভিযোগ অধীরের।
জোড়াফুল শিবির ও পদ্ম শিবিরকে নিশানা করে তিনি বলেন, ‘পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আপনি হিন্দু না মুসলমান, আপনার সেই পরিচয়ও ঠিক করবে রাজনৈতিক দল। বাংলা তথা ভারতে এর চেয়ে দুর্ভাগ্যের আর কী বা হতে পারে!’

Post Views: 118

Continue Reading

Previous: ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা রাষ্ট্রপুঞ্জের
Next: বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.