Skip to content
জুলাই 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের বালুচিস্তানে বড়সড় সন্ত্রাসী হামলা, নিহত ৯ পুলিশকর্মী

পাকিস্তানের বালুচিস্তানে বড়সড় সন্ত্রাসী হামলা, নিহত ৯ পুলিশকর্মী

Online Desk জুলাই 7, 2026
baluchistan-pakistan.jpg

ওঙ্কার ডেস্ক: বড় ধরণের সন্ত্রাসী হামলা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। একটি পুলিশ পোস্টে জঙ্গি হামলায় অন্তত নয় জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন। সোমবার রাতে জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় এক পুলিশ পোস্টে এই হামলার ঘটনাটি ঘটেছে।

রিপোর্ট অনুসারে, জিয়ারতের ডেপুটি কমিশনার আব্দুল কুদ্দুস আচাকজাই নয় পুলিশ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, পাঁচ জন এখনও নিখোঁজ রয়েছেন। পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পিটিভি জানিয়েছে, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আচাকজাই জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। যে পুলিশকর্মীরা নিখোঁজ রয়েছেন তাঁদেরকে খুঁজে বের করতে অভিযান চলছে। বালুচিস্তানের মুখ্যমন্ত্রীর সহযোগী শহীদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে মাঙ্গি ও কাওয়াস পুলিশ স্টেশনের আধিকারিক এবং সন্ত্রাসবিরোধী বাহিনীর ইন-চার্জ হেড কনস্টেবল সাইফুল্লা রয়েছেন। রিন্দ জানান হামলার পর পাল্টা অভিযানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ১৫ জন নিহত হয়েছে। উল্লেখ্য, টিটিপি একটি জঙ্গি গোষ্ঠী, যাকে রাষ্ট্রসঙ্ঘ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে রিন্দ বলেন, ‘তল্লাশি ও নির্মূল অভিযান সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানানোর জন্য সন্ত্রাসীদের চড়া মূল্য দিতে হয়েছে।’ তিনি আরও বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। বালুচিস্তানে শান্তি বিঘ্নিত করতে কাউকে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Post Views: 20

Continue Reading

Previous: ফের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিয়ের লাশ; চাঞ্চল্য কলকাতার নিউটউনে
Next: ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল আনব্লক করার রায় দিল্লি হাইকোর্টের

সম্পর্কিত গল্প

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026

You may have missed

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026
akhilesh-yadav.jpg

‘যাঁরা বিজেপিকে সমর্থন করছেন, তাঁরা ভগবান রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন’, পদ্ম শিবিরকে নিশানা অখিলেশের

Online Desk জুলাই 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.