Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন গোয়েন্দার তথ্যের ভিত্তিতেই সেনা অভিযান চালিয়েছে; মেনচোর মৃত্যু নিয়ে সরব ট্রাম্প প্রশাসন

মার্কিন গোয়েন্দার তথ্যের ভিত্তিতেই সেনা অভিযান চালিয়েছে; মেনচোর মৃত্যু নিয়ে সরব ট্রাম্প প্রশাসন

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
Trump.png

ওঙ্কার ডেস্ক: মেক্সিকোর অন্যত্তম ওয়ান্টেড মাদক অপরাধী মেনচোর মৃত্যু প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা প্রকাশ করে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে তিনি লেখেন, “আমরা এত বেশি জিতছি যে তা যেন অন্যায়!” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। মার্কিন প্রশাসন দাবী করেছে তাদের দেশের গোয়েন্দার গোপন তথ্যের উপর ভিত্তি করেই মাক্সিকো সেনা বাহিনী এল মেনচোর বিরুদ্ধে এই বিশাল অভিযান চালাতে সক্ষম হয়েছে।
সম্প্রতি মেক্সিকোতে একটি বড় সামরিক অভিযানে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচোর মৃত্যুর খবর সামনে আসে। এল মেনচো ছিল মেক্সিকোর শক্তিশালী মাদক চক্র হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান। বহু বছর ধরে মার্কিন প্রশাসনের সর্বাধিক ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল। মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার এবং সংঘবদ্ধ সহিংস অপরাধের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, মেক্সিকোর ওই অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি তথ্যগত সহায়তা প্রদান করেছিল। যদিও সরাসরি সামরিক অংশগ্রহণের কথা জানানো হয়নি, তবুও গোয়েন্দা সহযোগিতার বিষয়টি স্বীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্যকে অনেকেই আন্তর্জাতিক অপরাধচক্রের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সাফল্যের ইঙ্গিত হিসেবে দেখছেন।
দ্বিতীয়বার মার্কিন মুলুকের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই আমেরিকায় মাদক পাচারকারী দেশ গুলিকে কড়া বার্তা দিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প। আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার সময় মার্কিন প্রশাসন মদকচক্রের কথা তুলে ধরেন বিশ্বের সামনে। ভেনেজুয়েলা দখলের পর অবশ্য মেক্সিকো সহ আরও বেসহ কিছু দেশকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। প্রসঙ্গত বিভিন্ন সমীক্ষার তথ্য অনুযায়ী মার্কিন মুলুকে সবথেকে বেশি মাদক আসে কলম্বিয়া থেকে।

Post Views: 149

Continue Reading

Previous: পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দূতাবাসের
Next: নীলবাড়ির লড়াইয়ের আগে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.