Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নীলবাড়ির লড়াইয়ের আগে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নীলবাড়ির লড়াইয়ের আগে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
modi-44.jpg

ওঙ্কার ডেস্কঃ অঙ্গ কলিঙ্গ জয়ের পর এবার পদ্মশিবিরের নজরে বাংলা। বঙ্গ বিজেপির দাপুটে নেতা মন্ত্রীরা একাধিক বার ডবল ইঞ্জিন সরকারের সুযোগ সুবিধার উদাহরণ দিচ্ছেন বাংলার মানুষকে। বিধানসভা নির্বাচনের আগে এবার পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুয়ো ভোটার থেকে শুরু করে অনুপ্রবেশ, একাধিক বিষয়ে মমতা সরকারকে নিশানা করেছেন চিঠিতে। কর্মসংস্থানের পরিস্থিতি নিয়েও খোঁচা দিলেন রাজ্য সরকারকে। একই সঙ্গে সিএএ নিয়েও খোলা চিঠিতে বার্তা দিলেন মোদী।
প্রধানমন্ত্রীর চিঠির শুরুই হয়েছে, ‘আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী’ দিয়ে। তারপরেই ‘জয় মা কালী’ লিখে মূল বক্তব্যে এসেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা চিঠিতে স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, তার গুরুদায়িত্ব নির্ভর করছে বঙ্গবাসীর একটি সুচিন্তিত সিদ্ধান্তের উপর। স্বাধীনতার পর থেকে একটি দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতি এবং শিল্পে অগ্রণী ভূমিকায়। কিন্তু এখন ‘অপশাসন’ এবং ‘তোষণমূলক’ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, কর্মসংস্থানের অভাবে যুবসমাজ ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। বস্তুত, পশ্চিমবঙ্গে সরকারি স্থায়ী চাকরির অভাব নিয়ে বিজেপি অতীতে বার বার সরব হয়েছে। প্রশ্ন তুলেছে রাজ্যে ভারী শিল্পের অভাব নিয়েও।
পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, “নিরাপত্তার অভাবে আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা আজ শঙ্কিত এবং ত্রস্ত।” রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কথাই ফের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন মোদী। পাশাপাশি চিঠিতে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশেও বার্তা দিয়েছেন মোদী। তিনি লিখেছেন, বিজেপি রাজ্যবাসীর সেবা করার সুযোগ পেলে ধর্মীয় শরণার্থীরা সিএএ-র মাধ্যমে এ দেশের নাগরিকত্ব পাবেন।
মোটকথা, ভোটের আগে রাজ্যবাসীর উদ্দেশে খোলা চিঠিতে প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তাঁরা সাধারণ মানুষের সব সমস্যা দূর করবেন।

Post Views: 221

Continue Reading

Previous: মার্কিন গোয়েন্দার তথ্যের ভিত্তিতেই সেনা অভিযান চালিয়েছে; মেনচোর মৃত্যু নিয়ে সরব ট্রাম্প প্রশাসন
Next: বেঙ্গালুরুতে কলেজ ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, অভিযুক্তদের একজন ইনস্টাগ্রাম বন্ধু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.