Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে কলেজ ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, অভিযুক্তদের একজন ইনস্টাগ্রাম বন্ধু

বেঙ্গালুরুতে কলেজ ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, অভিযুক্তদের একজন ইনস্টাগ্রাম বন্ধু

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। শহরের অভিজাত এলাকার একটি ভিলায় জোর করে মাদক খাওয়ানোর পর ১৯ বছর বয়সী ওই কলেজ ছাত্রীকে দুজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।

রিপোর্ট অনুসারে, নির্যাতিতা ছাত্রী তামিলনাড়ুর তিরুপুরের বাসিন্দা। বিএ প্রথম বর্ষের ছাত্রী সে। পড়াশোনার জন্য গত পাঁচ মাস ধরে বেঙ্গালুরুতে থাকছিল ওই ছাত্রী। অভিযুক্তদের মধ্যে এক জনের সঙ্গে নির্যাতিতার চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয়। তার নাম ডিক্সন স্যান্ডো (২১)। দুজনের নিয়মিত যোগাযোগ ছিল। ঘটনার আগে বেশ কয়েকবার শহরে তারা দেখা করেছিলেন। পুলিশ জানিয়েছে যে, ১৪ ফেব্রুয়ারি রাতে, কলেজ শেষ করে বনশঙ্করীতে এক বন্ধুর সঙ্গে ডিনার করার জন্য দেখা করে। ওই দিন তরুণীকে ফোন করেন ডিক্সন। তাকে উত্তর বেঙ্গালুরুতে রেক্স ভিলায় পার্টিতে আমন্ত্রণ জানান অভিযুক্ত। ১৫ ফেব্রুয়ারি সকালে এক বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে যায় কলেজ ছাত্রী। পার্টিতে ডিক্সন দ্বিতীয় অভিযুক্ত নিখিলের (৩৫) সঙ্গে পরিচয় করিয়ে দেন। অভিযোগ, কিছুক্ষণ পর দুই অভিযুক্ত মিলে একটি গোলাপী রঙের ট্যাবলেট খেতে বাধ্য করে তরুণীকে। এর পর মাথা ঘুরতে থাকে তরুণীর। সেই সঙ্গে জ্ঞান হারান তিনি। তরুণীর অভিযোগ, পরে একটি ঘরের ভেতরে তাকে যৌন নির্যাতন করা হয়। পুলিশকে তরুণী জানিয়েছে, ঘটনার সময় সে আংশিক জ্ঞান ফিরে পায়।

নির্যাতিতা আরও জানান, অভিযুক্তরা তাকে হুমকি দেয়, ঘটনাটি প্রকাশ করলে বা পুলিশের কাছে অভিযোগ জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা নির্যাতিতাকে একটি মলের কাছে ফেলে রেখে চলে যায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় ডিক্সন স্যান্ডো এবং নিখিলের বিরুদ্ধে অমৃতহল্লি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Post Views: 160

Continue Reading

Previous: নীলবাড়ির লড়াইয়ের আগে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Next: প্রতিশোধের জেরে ধারালো ছুড়ি দিয়ে ২৭ বার কোপ নাবালক সহপাঠীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.