Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রতিশোধের জেরে ধারালো ছুড়ি দিয়ে ২৭ বার কোপ নাবালক সহপাঠীর

প্রতিশোধের জেরে ধারালো ছুড়ি দিয়ে ২৭ বার কোপ নাবালক সহপাঠীর

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
stabbing.png

ওঙ্কার ডেস্ক: ভোপাল শহরে সহপাঠীর চড়ের বদলা নিতে নাবালক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় জড়িত অভিযুক্তরাও একই স্কুলের পড়ুয়া এবং সকলেই নাবালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সিনেমা কায়দায় ছুড়ি দিয়ে ২৭ বার কোপ মারা হয় সেই কিশোরকে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও নিজেরাই নিজেদের সমাজ মাধ্যমে প্রকাশ করে অভিযুক্তরা। যা ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কয়েক দিন আগে একটি স্নুকার ক্লাবে খেলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে ওই কিশোরের বচসা হয়। সেই সময় রাগের মাথায় এক সহপাঠীকে চড় মারে আক্রান্ত কিশোর। ওই ঘটনাকেই অপমান হিসেবে দেখে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে অভিযুক্তরা।
ঘটনার দিন সন্ধ্যায় একই স্নুকার ক্লাবে ডেকে নিয়ে যাওয়া হয় ওই কিশোরকে। সেখানে আচমকাই কয়েক জন মিলে তার উপর চড়াও হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রায় আধ মিনিটের মধ্যে একাধিক বার ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করা হয়। পিঠ, কাঁধ ও হাতে গভীর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কিশোরটি। উপস্থিত কয়েক জন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জড়িত কয়েক জনকে আটকও করা হয়। তবে অভিযুক্তরা নাবালক হওয়ায় আইন অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নোটিস দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি কিশোর ন্যায়বিচার আইনের আওতায় বিবেচনা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কিশোরদের কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হতে পারে বলে সূত্রের খবর। এলাকায় আপাতত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Post Views: 168

Continue Reading

Previous: বেঙ্গালুরুতে কলেজ ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, অভিযুক্তদের একজন ইনস্টাগ্রাম বন্ধু
Next: বিজেপিতেও উনি সার্ভিস দিয়েছেন, মুকুল রায়ের মৃত্যুতে দিলীপের মন্তব্য কানে লাগছে রাজনৈতিক বিশেষজ্ঞদের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.