Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চলতি সপ্তাহেই ইরানে বোমা হামলা ওয়াশিংটনের? ‘কঠোর আঘাতের’ পরিকল্পনা ট্রাম্পের

চলতি সপ্তাহেই ইরানে বোমা হামলা ওয়াশিংটনের? ‘কঠোর আঘাতের’ পরিকল্পনা ট্রাম্পের

Online Desk আগস্ট 1, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের উপর নতুন করে ‘কঠোর’ হামলা চালানো হবে বলে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন রিপোর্টে দাবি, চলতি সপ্তাহেই তেহরানের বোমা হামলা চালানো হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানকে পরাজয় স্বীকারে বাধ্য করার লক্ষ্যে নতুন করে হামলার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার এক বৈঠকে শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব… এবং এক পর্যায়ে তারা বলবে, তারা আর সহ্য করতে পারছে না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় আমরা কেবল জয়ী হতে চাই।’ ইরানের ওপর থেকে তিনি যে আস্থা হারিয়ে ফেলছেন তা উল্লেখ করতে দ্বিধা করেননি ট্রাম্প। তাঁর দাবি, ইরানের কর্তারা মিথ্যার আশ্রয় নেয়। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল শোধনাগার লক্ষ্য করে কঠোর বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে। যদি এই হামলা চালানো হয়, তবে তা হবে ইরানের বিরুদ্ধে ইজরায়েলের পুনরায় সামরিক অভিযানে ফেরা। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সময় তারা এমন অভিযান স্থগিত রেখেছিল।

তবে, হামলার জন্য ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি বলেই খবর। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সংবাদ মাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘জয়ী হবে এবং ট্রাম্পের শাসনকালে ইরানের হাতে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না।’ পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলও বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে হামলা চালিয়েছিল ইরানে। এর পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত তৈরি হয়। গত মাসে একটি যুদ্ধবিরতি হলেও ওয়াশিংটন ও তেহরান পরস্পরকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে।

Post Views: 15

Continue Reading

Previous: এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন
Next: ১ অগাস্ট থেকে পড়ুয়াদের পাতে ইসকনের খাবার!

সম্পর্কিত গল্প

Mizo.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুণে “মিজো ফ্ল্যাস”

Online Desk আগস্ট 1, 2026
Untitled.png

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে, গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু দুই নাবালকের

Online Desk আগস্ট 1, 2026
sir.png

এসআইআর-এ নাম বাদ গেছে? কিভাবে পূরণ করবেন জনগণনার ফর্ম! বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

Mizo.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুণে “মিজো ফ্ল্যাস”

Online Desk আগস্ট 1, 2026
Untitled.png

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে, গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু দুই নাবালকের

Online Desk আগস্ট 1, 2026
sir.png

এসআইআর-এ নাম বাদ গেছে? কিভাবে পূরণ করবেন জনগণনার ফর্ম! বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 1, 2026
Jam.jpg

ভারতীয় ফুটবলে ধাক্কা ! আইএসএলে খেলবে না জামশেদপুর

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.