Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন

এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন

Online Desk আগস্ট 1, 2026
state-vbus.png

ওঙ্কার ডেস্ক: কলকাতার নিত্যযাত্রীদের দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে শহরে রাত পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহণ দপ্তর। নতুন এই ‘লেট নাইট বাস সার্ভিস’-এর ফলে রাতের দিকে অফিসফেরত কর্মী, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সংবাদমাধ্যমের কর্মী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মী এবং সাধারণ যাত্রীদের বাড়ি ফিরতে আর গণপরিবহণের অভাবে ভোগান্তিতে পড়তে হবে না। আপাতত এই পরিষেবা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালু থাকবে। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, শহরের ২০টি গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। রাত ১০টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ডিপো থেকে শেষ বাস ছাড়বে এবং প্রয়োজন অনুযায়ী গভীর রাত পর্যন্ত পরিষেবা দেবে। এর ফলে রাত ১১টা বা তারও পরে শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি বাস পাওয়া যাবে।
যে রুটগুলিতে এই পরিষেবা চালু করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে AC-24A, AC-5, AC-50A, AC-12D, AC-39, EB-14, E-1, S-24, S-7, S-3A, S-30, S-12D, AC-37, AC-47, AC-54, S-12, S-10A, S-31, E-32 এবং S-22। এই বাসগুলি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ও সংযোগস্থল দিয়ে চলাচল করবে। এর মধ্যে রয়েছে ধর্মতলা, হাওড়া, শিয়ালদহ, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, পার্ক সার্কাস, সায়েন্স সিটি, রুবি, গড়িয়া, কামালগাজি, টালিগঞ্জ, রাসবিহারী, বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা, খিদিরপুর, নিউ টাউন, সল্টলেক এবং বিমানবন্দর-সহ একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্য। ফলে উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি শহরতলির বিভিন্ন এলাকার যাত্রীরাও এই পরিষেবার সুবিধা পাবেন।
পরিবহণ দপ্তরের দাবি, রাতের শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে যাঁরা শিফটে কাজ করেন বা রাত পর্যন্ত অফিসে থাকেন, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপকারী হবে। একই সঙ্গে হাসপাতাল, রেলস্টেশন এবং বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদেরও সুবিধা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের চাহিদা ও পরিষেবার সাড়া বিবেচনা করে ভবিষ্যতে আরও নতুন রুট এবং অতিরিক্ত বাস যুক্ত করা হতে পারে।

Post Views: 19

Continue Reading

Previous: ভাইয়ের প্রেমিকাকে পেতে ভাইকে খুন করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল যুবক!
Next: চলতি সপ্তাহেই ইরানে বোমা হামলা ওয়াশিংটনের? ‘কঠোর আঘাতের’ পরিকল্পনা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Mizo.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুণে “মিজো ফ্ল্যাস”

Online Desk আগস্ট 1, 2026
Untitled.png

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে, গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু দুই নাবালকের

Online Desk আগস্ট 1, 2026
sir.png

এসআইআর-এ নাম বাদ গেছে? কিভাবে পূরণ করবেন জনগণনার ফর্ম! বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

Mizo.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুণে “মিজো ফ্ল্যাস”

Online Desk আগস্ট 1, 2026
Untitled.png

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে, গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু দুই নাবালকের

Online Desk আগস্ট 1, 2026
sir.png

এসআইআর-এ নাম বাদ গেছে? কিভাবে পূরণ করবেন জনগণনার ফর্ম! বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 1, 2026
Jam.jpg

ভারতীয় ফুটবলে ধাক্কা ! আইএসএলে খেলবে না জামশেদপুর

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.