Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভাইয়ের প্রেমিকাকে পেতে ভাইকে খুন করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল যুবক!

ভাইয়ের প্রেমিকাকে পেতে ভাইকে খুন করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল যুবক!

Online Desk আগস্ট 1, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: ভাইয়ের প্রেমিকার প্রতি লালসা তৈরি হয়েছিল। তাকে পেতে ভাইকে হাতুড়ি দিয়ে নৃশংস ভাবে খুন করল যুবক। খুনের পর প্রমাণ লোপাট করতে মৃতদেহে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েও দেয় অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শিবম রাই, পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর। ২১ বছর বয়স তার। তার তুতো ভাই, ২০ বছর বয়সী সুমিত কুমার ওরফে সাহিল। গত ২৩ জুলাই থেকে নিখোঁজ হন সাহিল। তাকে খুঁজে বের করতে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে। তল্লাশি অভিযানের সময় তদন্তকারীরা সুমিতের আংশিক দগ্ধ দেহ উদ্ধার করেন। এরপর শিবমকে এই মামলায় সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে দ্রুত তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় সে সুমিতকে হত্যার কথা স্বীকার করে নিয়েছে। শিবম পুলিশকে জানায়, সে মাঝে মাঝে তার তুতো ভাইয়ের প্রেমিকার মোবাইল নম্বর রিচার্জ করে দিত, যার ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। ওই তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরির পরিকল্পনা ছিল শিবমের। আর সে কারণে সুমিতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছিল সে।

পুলিশের এক আধিকারিক জানান, সুমিতকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল শিবম। সেখানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে। এরপর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হত্যার পর শিবম সুমিতের মোবাইল নম্বর ও সিম কার্ড ব্যবহার করে তার পরিবারের লোকজনকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠায়। সেখানে মুক্তিপণ দাবি করে সে। সুমিত তখনও বেঁচে আছে এইটা বিশ্বাস করাতে এই পরিকল্পনা করেছিল শিবম। পরিবার দু দফায় মোট ৭,০০০ টাকা পাঠায় ইউপিআই আইডিতে। পুলিশ জানিয়েছে এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Post Views: 6

Continue Reading

Previous: অনলাইন সেলফ এনুমারেশনে সুরক্ষিত থাকবে ব্যাক্তিগত তথ্য; আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Next: এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন

সম্পর্কিত গল্প

Untitled.png

১ অগাস্ট থেকে পড়ুয়াদের পাতে ইসকনের খাবার!

Online Desk আগস্ট 1, 2026
trump.jpg

চলতি সপ্তাহেই ইরানে বোমা হামলা ওয়াশিংটনের? ‘কঠোর আঘাতের’ পরিকল্পনা ট্রাম্পের

Online Desk আগস্ট 1, 2026
state-vbus.png

এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

Untitled.png

১ অগাস্ট থেকে পড়ুয়াদের পাতে ইসকনের খাবার!

Online Desk আগস্ট 1, 2026
trump.jpg

চলতি সপ্তাহেই ইরানে বোমা হামলা ওয়াশিংটনের? ‘কঠোর আঘাতের’ পরিকল্পনা ট্রাম্পের

Online Desk আগস্ট 1, 2026
state-vbus.png

এখন রাত পর্যন্ত মহানগরীর বুকে ছুটবে বাস; চিকিৎসার সুবিধার্থে এই সিধান্ত, জানাল প্রশাসন

Online Desk আগস্ট 1, 2026
police.jpg

ভাইয়ের প্রেমিকাকে পেতে ভাইকে খুন করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল যুবক!

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.