Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন সামরিক বাহিনী মোতায়েনে আমরা ভয় পাই না: ইরানের বিদেশমন্ত্রী

মার্কিন সামরিক বাহিনী মোতায়েনে আমরা ভয় পাই না: ইরানের বিদেশমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
abbas-iran.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলমান। এই আবহে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তাঁরা। পাশাপাশি এই অঞ্চলে সামরিক মোতায়েনে তেহরান ভয় পায় না বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের দিকে ‘বিশাল অস্ত্র ভাণ্ডার’ নিয়ে যাওয়া হচ্ছে। এর প্রতিক্রিয়ায় আরাঘচি বলেন, তেহরান যে কোনও আগ্রাসনের ‘তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব’ দিতে প্রস্তুত।

মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান উপসাগরে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ করবে তেহরান, শনিবার আরাঘচি সতর্ক করেন ওয়াশিংটনকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ইরানের বিদেশ মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব হবে না, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করব।’ উল্লেখ্য, গত বছর ইজরায়েলের উপর প্রায় ৫০০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান। যদিও তাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে, মার্কিন সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র হুমকিকে গুরুত্ব দিচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে, ইরানের কাছে আনুমানিক ২০০০টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যা দিয়ে এই অঞ্চল জুড়ে আক্রমণ করতে পারে তেহরান। কম পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে ইরানের কাছে, যা দিয়ে উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে আঘাত হানতে পারবে তারা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি এখন ইরানের প্রতিরোধের মেরুদণ্ড বলে মন্তব্য করেছেন ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজের ইরান প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর বেহনাম বেন তালেবলু। তিনি ওয়াশিংটন পোস্টকে এ কথা বলেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখন উত্তেজনা প্রশমিত হয় কিনা সেদিকেই নজর পর্যবেক্ষকদের।

Post Views: 203

Continue Reading

Previous: ভোল বদল শাহবাজ শরিফের! ভারতের বিরুদ্ধে খেলতে ক্রিকেট টিমকে অনুমতি
Next: সুপ্রিম কোর্টে ভোটের লড়াইয়ের কিছুটা সেরে নেওয়া হয়, হিমন্ত মামলা নিয়েও মন্তব্য প্রধান বিচারপতির

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.