Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টে ভোটের লড়াইয়ের কিছুটা সেরে নেওয়া হয়, হিমন্ত মামলা নিয়েও মন্তব্য প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টে ভোটের লড়াইয়ের কিছুটা সেরে নেওয়া হয়, হিমন্ত মামলা নিয়েও মন্তব্য প্রধান বিচারপতির

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
HIMANT.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোট যত এগিয়ে আসে, ততই ভোটের লড়াইইয়ের কিছুটা সুপ্রিম কোর্টে সেরে নেওয়া হয়। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এবছরেই চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। আসামেও ভোট রয়েছে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি ভিডিয়ো ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলায় বিষয়েই এই মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
সূত্রের খবর, সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রীর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর জন্য বিতর্ক শুরু হলে, সমাজমাধ্যম থেকে তা মুছে ফেলে বিজেপি। তবে বিতর্ক পিছু ছাড়েনি। সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। জনস্বার্থ মামলাও দায়েরের পাশাপাশি হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েক জন বামপন্থী নেতা।
সিপিআই এবং সিপিএম নেতাদের করা ওই মামলাটি শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তারপরই প্রধান বিচারপতি বলেন, “সমস্যা হল, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ভোটের কিছুটা অংশ সুপ্রিম কোর্টেও লড়া হয়ে যায়। এটাই সমস্যা। আমরা বিষয়টি দেখব এবং শুনানির তারিখ জানিয়ে দেব।”
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখা গিয়েছে আদালতকে লড়াইয়ের মঞ্চ হিসাবে ব্যবহার করতে। ‘রাজনীতির যুদ্ধ’-কে বিচারব্যবস্থা থেকে দূরে রাখার জন্য এর আগেও বিভিন্ন সময়ে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

Post Views: 189

Continue Reading

Previous: মার্কিন সামরিক বাহিনী মোতায়েনে আমরা ভয় পাই না: ইরানের বিদেশমন্ত্রী
Next: গোয়ালিয়রের মহারাজার জন্য এলাহি আয়োজন বরোদার মহারাজার! ভাইরাল ১৮৯৭ সালের মেনু কার্ড

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.