Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোয়ালিয়রের মহারাজার জন্য এলাহি আয়োজন বরোদার মহারাজার! ভাইরাল ১৮৯৭ সালের মেনু কার্ড

গোয়ালিয়রের মহারাজার জন্য এলাহি আয়োজন বরোদার মহারাজার! ভাইরাল ১৮৯৭ সালের মেনু কার্ড

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
menu-1897.jpg

ওঙ্কার ডেস্ক: ভাইরাল ঐতিহাসিক মেনু কার্ড। যেখানে বরোদার মহারাজা এলাহি ভোজনের আয়োজন করেছিলেন গোয়ালিয়রের মহারাজার জন্য। ১৮৯৭ সালের সেই মেনু কার্ডটি প্রকাশ্যে এনেছেন ইতিহাসবিদ নেহা ভার্মানি। যেখানে দেক্ষা যাচ্ছে আইসক্রিম থেকে শুরু করে মাছ, কাটলেট একাধিক পদ রয়েছে। এই মেনু কার্ডটির ছবি ইতিহাসবিদ সমাজ মাধ্যমে প্রকাশ করার পর নেটিজেনরা অভূতপূর্ব প্রতিক্রিয়া দিয়েছে।

নেহা ভার্মানি মুঘল দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ ইতিহাসবিদ। প্রায় ১৩০ বছর আগের অর্থাৎ ১৮৯৭ সালের ৩১ জানুয়ারির ওই মেনু কার্ডটি তিনি শেয়ার করেছেন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে। গোয়ালিয়রের মহারাজা সিন্ধিয়ার সম্মানে বরোদার মহারাজা ওই ডিনারের আয়োজন করেছিলেন। রিপোর্ট অনুসারে, ব্রিটিশ আমলে গুজরাটের লক্ষ্মী বিলাস প্রাসাদে এই ডিনারটি অনুষ্ঠিত হয়েছিল। মেনুটির মধ্যে ভারতীয় রাজকীয় মোড় রয়েছে। ভার্মানি ক্যাপশনে লিখেছেন, ওই খাদ্য তালিকায় ট্রাফল, আর্টিচোক এবং অনেক অভিনব ফরাসি নাম এবং জিনিসপত্র রয়েছে। মেনু কার্ডের ছবিতেও স্পষ্ট ভাবে ফরাসি খাবারের নাম রয়েছে।

মেনুতে যে পদগুলি রয়েছে সেগুলি—- আয়োটেজ ডি অ্যামান্ডেস (Iotage d’Amandes), ক্রিম ডি ভোলাইল ট্রাফস (Creme de Volaille truffes), কটেলেট ডি মটন আল ইতালিয়ান (Cotelettes de mouton a l’Italienne), সেলে ডি পারড্রিউ অক্স পেটিটস পয়েস (Selle de perdreau rotie aux Petits Pois), ফন্ডস ডি আর্টিচাটস আ লা ডেমি গ্লেস (Fonds d’artichauts a la demi-glace), কারি ডি মাসিডোইন ডি লিগিউমস এট রিস (Curry de Macedoine de Legumes et Ris), পমেস আ লা ক্রিম (Pommes a la creme), গ্লেস ডি পিসতাচু (Glace de Pistachoo)।

Post Views: 199

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে ভোটের লড়াইয়ের কিছুটা সেরে নেওয়া হয়, হিমন্ত মামলা নিয়েও মন্তব্য প্রধান বিচারপতির
Next: বিয়ের মাত্র হাতে গোনা কয়েকদিন, কেমনভাবে সাজবেন তারকাদম্পতি কেমনই বা হবে ছাঁদনাতলা?

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.