Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের মাত্র হাতে গোনা কয়েকদিন, কেমনভাবে সাজবেন তারকাদম্পতি কেমনই বা হবে ছাঁদনাতলা?

বিয়ের মাত্র হাতে গোনা কয়েকদিন, কেমনভাবে সাজবেন তারকাদম্পতি কেমনই বা হবে ছাঁদনাতলা?

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
rd.png

ওঙ্কার ডেস্ক: হাতে আর মাত্র চার দিন, তারপরেই ছাঁদনাতলায় চারহাতের সঙ্গে সঙ্গে এক হবে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির মনও। এই বসন্তেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা। ভালোবাসার দিনে জীবনের নতুন অধ্যায় শুরুর ঠিক কী কী পরিকল্পনা করেছেন তাঁরা?
জানা গিয়েছে, বিয়ের সন্ধ্যায় চিরাচরিত বাঙালি কনের রূপেই সাজবেন শ্যামৌপ্তি। বিয়েতে পড়তে পারেন লাল শাড়ি। তবে বেনারসি ছাড়া অন্য শাড়িতেও সাজার সম্ভাবনাও উড়িয়ে দেননি পর্দার নায়িকা। অন্যদিকে শ্যামৌপ্তির সাজের সঙ্গে তাল মিলিয়েই বিয়ের দিন ধুতি-পাঞ্জাবীতে বরবেশে সাজতে পারেন রণজয়। গুঞ্জন অনুশ্রী মালহোত্রার ডিজাইন করা পোশাকেই বিয়ের সাজে সাজবেন তাঁরা দু’জন। ১৪ ফেব্রুয়ারি বসবে তাঁদের বিয়ের আসর। একইদিনে হবে রিসেপশনের আয়োজনও। ভরপুর বাঙালিয়ানা থাকবে রণজয় ও শ্যামৌপ্তির বিয়েতে। সঙ্গীত বা মেহেন্দির মতো অনুষ্ঠানের আয়োজন হবে না বলেই গুঞ্জন টলিপাড়ার অন্দরে। আবার একইসঙ্গে শোনা যাচ্ছে, এক্কেবারে আশির দশকের ছোঁয়ায় নাকি সাজতে পারে রণজয়-শ্যামৌপ্তির বিয়ের আসর। সাদাকালোর পুরনো থিমেই নাকি সাজবে বিয়ের আসর। শনিবার, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিয়ের লগ্ন। যদিও বিয়ের ভেন্যু সম্পর্কে তেমন কিছু জানাননি তারকাদম্পতি।
বিয়ের আগে শেষ প্রেমের সপ্তাহে হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। তাই আনুষ্ঠানিকভাবে দাম্পত্যজীবন শুরু করার আগে প্রেমিক-প্রেমিকা হিসেবে হাতে থাকা কয়েক দিনে ভরপুর উদযাপন সেরে নিচ্ছেন দু’জন। উল্লেখ্য, ‘গুড্ডি’ ধারাবাহিকের ফ্লোরেই প্রেমের শুরু রণজয় ও শ্যামৌপ্তির। সেখান থেকেই প্রেমের জল্পনা শুরু। এবার সেই প্রেমেরই ‘শুভ পরিণয়’ ঘটতে চলেছে এই বসন্তে।

Post Views: 208

Continue Reading

Previous: গোয়ালিয়রের মহারাজার জন্য এলাহি আয়োজন বরোদার মহারাজার! ভাইরাল ১৮৯৭ সালের মেনু কার্ড
Next: ৩টি ঘর থাকা সত্ত্বেও এক ঘরে থাকতেন ৯ জন! গাজিয়াবাদে ৩ বোনের আত্মহত্যা কাণ্ডে নয়া তথ্য

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026

You may have missed

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.