Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩টি ঘর থাকা সত্ত্বেও এক ঘরে থাকতেন ৯ জন! গাজিয়াবাদে ৩ বোনের আত্মহত্যা কাণ্ডে নয়া তথ্য

৩টি ঘর থাকা সত্ত্বেও এক ঘরে থাকতেন ৯ জন! গাজিয়াবাদে ৩ বোনের আত্মহত্যা কাণ্ডে নয়া তথ্য

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: গত বুধবার পাখি (১২), প্রাচী (১৪) এবং নিশিকা (১৬) গাজিয়াবাদের ভারত সিটির নয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যে ঘটনার তদন্ত করছে পুলিশ। পরিবারের দাবি, কোরিয়ান গেমে আসক্ত ছিলেন তিন বোন। তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার পরেই চরম সিদ্ধান্ত নেয় তিন কিশোরী। বাবাকে জিজ্ঞাসাবাদে এই তদন্তে আরও নতুন তথ্য হাতে পেলেন তদন্তকারীরা।

প্রাথমিক ভাবে তিন বোনের আত্মহত্যার পিছনে গেমের প্রতি আসক্তিকে মূল কারণ হিসেবে ধরা হলেও তাদের বাবা চেতন কুমারের বক্তব্যের অসঙ্গতি ধরা পড়েছে। পুলিশের কাছে তিনি দাবি করেন, প্রথম স্ত্রী গর্ভধারণ করতে অক্ষম হওয়ায় তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তবে তার সন্তানদের বয়স বিবেচনা করলে বয়ানের সঙ্গে মিলছে না। এক পুলিশ আধিকারিক বলেন, ‘কুমার বারবার বক্তব্য পরিবর্তন করছেন। প্রথমে তিনি টিনার সঙ্গে তাঁর বিবাহ গোপন করার চেষ্টা করেছিলেন।’ ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া গিয়েছে নাবালিকাদের মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে। তাদের উপর যৌন নির্যাতনের কোনও চিহ্ন মেলেনি।

তদন্তকারীরা জানতে পেরেছেন, চেতন কুমার, তাঁর তিন স্ত্রী – সুজাতা, হিনা এবং টিনা – এবং তাঁদের পাঁচ সন্তান গাজিয়াবাদের ভারত সিটি সোসাইটির একটি রুমে থাকতেন। যদিও তাঁদের তিনটি রুম ছিল। তাঁর প্রথম স্ত্রী সুজাতার একটি মেয়ে এবং একটি মানসিক প্রতিবন্ধী ছেলে ছিল।

Post Views: 196

Continue Reading

Previous: বিয়ের মাত্র হাতে গোনা কয়েকদিন, কেমনভাবে সাজবেন তারকাদম্পতি কেমনই বা হবে ছাঁদনাতলা?
Next: কংগ্রেস শর্ত মানলেই অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূল, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026

You may have missed

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.