Skip to content
এপ্রিল 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কংগ্রেস শর্ত মানলেই অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূল, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কংগ্রেস শর্ত মানলেই অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূল, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
NO-CONFIDANCE-MOTION-AGINST-OM-BIRLA.jpg

ওঙ্কার ডেস্কঃ স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি, সে সম্পর্কে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনতে চায় তাতে তৃণমূলের সাংসদদের সই করতে কোনও আপত্তি নেই। কিন্তু কংগ্রেস শর্ত মানলে তবেই অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূল।
অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। ‘ইন্ডিয়া’র দলগুলো সই করে একটা চিঠি লোকসভার স্পিকারকে দিক। যে চারটি বিষয়কে কেন্দ্র করে অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হচ্ছে, সেগুলিই লিখিত ভাবে জানানো হোক স্পিকারকে। তিনি তিন দিনের মধ্যে উত্তর না-দিলে, তার পর শুক্রবার অনাস্থা প্রস্তাব আনা হোক।’’
তৃণমূল কি অনাস্থা প্রস্তাবের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে সচেতন দূরত্ব তৈরি করতে চাইছে, এই প্রশ্ন উঠছিল। অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেস যে ভাবে বলবে সে ভাবে তৃণমূল চলবে না। অভিষেকের কথায়, ‘‘কংগ্রেসের ৮ জন সাংসদকে স্পিকার সাসপেন্ড করেছেন। চিঠি দিয়ে বলা হোক তা প্রত্যাহার করতে। তিন দিন সময় দেওয়া হোক। না-করলে তখন আনা হোক অনাস্থা প্রস্তাব। কারণ, এটাই তো নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের পার্থক্য। ভুল করলে তাঁকে সুযোগ তো দিতে হবে।’’
মোটকথা অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, যদি চিঠি দিয়ে, তিন দিন সময় দিয়ে কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূল তাতে সই করবে। কিন্তু মঙ্গলবারই যদি তড়িঘড়ি কংগ্রেস এই প্রস্তাব আনতে চায়, তা হলে তাতে তৃণমূল সই করবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের পদক্ষেপে আপত্তি নেই জানিয়েও তৃণমূলের এই শর্ত দেওয়া জাতীয় রাজনীতিতে ‘তাৎপর্যপূর্ণ’।

Post Views: 106

Continue Reading

Previous: ৩টি ঘর থাকা সত্ত্বেও এক ঘরে থাকতেন ৯ জন! গাজিয়াবাদে ৩ বোনের আত্মহত্যা কাণ্ডে নয়া তথ্য
Next: দাঁতালের উৎপাতে কপালে চিন্তার ভাঁজ ধুপঝোড়ার আলু চাষিদের

সম্পর্কিত গল্প

mitali-bag-1.jpg

গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালি বাগ, গাড়িতে চালানো হল ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

Online Desk এপ্রিল 27, 2026
derf.png

ফের পর্দায় ফিরছেন করণ জোহার, শুরু হতে চলেছে কফি উইথ করণ শো

Online Desk এপ্রিল 27, 2026
Manoj.jpg

দ্বিতীয় দফার ভোটে আরও কড়া নির্বাচন কমিশন ! গলিতে গলিতে ক্যামেরা, বুথের ১০০ মিটারের মধ্যে নজরদারি

Online Desk এপ্রিল 26, 2026

You may have missed

mitali-bag-1.jpg

গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালি বাগ, গাড়িতে চালানো হল ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

Online Desk এপ্রিল 27, 2026
narendra-modi-jagaddal.jpg

‘সরকারি নিয়োগ সময়ে হবে’, জগদ্দলের সভা থেকে প্রতিশ্রুতি মোদীর

Online Desk এপ্রিল 27, 2026
ajay.jpg

দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ পর্যবেক্ষক করা হল ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মাকে

Online Desk এপ্রিল 27, 2026
derf.png

ফের পর্দায় ফিরছেন করণ জোহার, শুরু হতে চলেছে কফি উইথ করণ শো

Online Desk এপ্রিল 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.