Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে সামরিক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকা, চুক্তি না হলে যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পের

ইরানে সামরিক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকা, চুক্তি না হলে যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পের

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ আমেরিকার সঙ্গে ইরানের যদি দ্রুত চুক্তি না হয় তাহলে আগামীতে রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী থাকবে বিশ্ব, এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি একটি মার্কিন রণতরী পশ্চিম এশিয়া সংলগ্ন সমুদ্রে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, চুক্ত না হলে ওই রণতরী কাজে লাগতে পারে।
সূত্রের খবর, ইরানে দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিলেই হামলা চালাতে পারে। মার্কিন আধিকারিক সূত্রে খবর, ইরানে প্রায় স্পতাহ খানেক ধরে চলতে পারে মার্কিন সেনার অভিযান। সেভাবেই চলছে প্রস্তুতি। ট্রাম্পের নির্দেশ পেলেই যাতে অ্যাকশন নেওয়া যায়। কিন্তু আমেরিকা চাইছে সমঝোতা হোক দুই দেশের। যুদ্ধ অবধি যেন পরিস্থিতি না গড়ায়।
সূত্র মারফত খবর, ইরানের পারমাণবিক কার্যকলাপ নিয়ে প্রথম থেকেই আপত্তি আমেরিকার। গোপনে নাকি পরমানু বোমা তৈরি করছে ইরান, এমনটাই দাবি আমেরিকার। যদিও সেই দাবি নাকচ করেছে ইরান। গত সপ্তাহে আমেরিকা এবং ইরানের কূটনীতিবিদেরা ওমানে আলোচনায় বসেছিলেন। তাতে সমাধানসূত্র বেরোয়নি। শুক্রবার জানা যায়, দ্বিতীয় রণতরী জেরাল্ড আর ফোর্ডকেও পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে। এত দিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে মোতায়েন ছিল ওই রণতরী। একে ইরানের উপর চাপ বৃদ্ধির কৌশল হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘জেরাল্ড শীঘ্রই পশ্চিম এশিয়ার জন্য রওনা দেবে। যদি আমাদের মধ্যে চুক্তি না-হয়, তবে ওই রণতরী দরকার হতে পারে।ইরানের সঙ্গে চুক্তি কঠিন হচ্ছে। কখনও কখনও ভয় দেখাতে হয়। তা হলেই পরিস্থিতির মোকাবিলা করা যায়।’’

Post Views: 140

Continue Reading

Previous: অসমে সি-১৩০জে বিমানে চেপে ঐতিহাসিক অবতরণ প্রধানমন্ত্রী মোদীর
Next: ৭০% দেশবাসী সমর্থন করছে ‘জুলাই সনদ’-কে; এর প্রভাব কি হতে পারে বাংলাদেশের সাধারণ মানুষের উপর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.