Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে সি-১৩০জে বিমানে চেপে ঐতিহাসিক অবতরণ প্রধানমন্ত্রী মোদীর

অসমে সি-১৩০জে বিমানে চেপে ঐতিহাসিক অবতরণ প্রধানমন্ত্রী মোদীর

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
anr32lvg_moran-elf_625x300_14_February_26.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তর-পূর্ব ভারতে ঐতিহাসিক ঘটনা। এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান অসমের মোরানে জরুরি অবতরণ করল। এই ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি রাজ্যের কৌশলগত এবং অবকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।

এর আগে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছিলেন ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি জরুরি প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিকূল পরিস্থিতিতে সময়মত উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করা সম্ভব হবে এর ফলে। শনিবার বিকেলে, প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটির লাচিত ঘাটে একাধিক উন্নয়নমূলক কাজেরও উদ্বোধন করবেন। জরুরিকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি ওড়ার এবং অবতরণের জন্য জাতীয় সড়কে পরিকল্পিত অংশটি তৈরি করা হয়েছে। ৪.২ কিলোমিটার দীর্ঘ এই অংশে প্রথম অবতরণ করে সুবিধাটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুবিধাটি উত্তর-পূর্ব ভারতে প্রথম এই ধরণের অবকাঠামো প্রকল্প।

প্রতিরক্ষা, সরবরাহ এবং দুর্যোগ মোকাবেলার জন্য এই সুবিধাটি তৈরি করা হয়েছে। এটি বেসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য সাজানো হয়েছে। জরুরিকালীন সময়ে ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবে এটি কাজ করবে। এই ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমানের ভার বহনে সক্ষম। এ ছাড়া সর্বোচ্চ ৭৪ টন পর্যন্ত পরিবহন বিমানের ভার বহনে সক্ষম। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এদিন ভারতীয় বিমান বাহিনীর ৪০ মিনিটের আকাশ প্রদর্শনীরও সাক্ষী থাকেন। যুদ্ধবিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টার ছিল এই প্রদর্শনীতে অংশ নেয়।

Post Views: 151

Continue Reading

Previous: কলম্বোতে বৃষ্টির আশঙ্কা! কী হবে ম্যাচ ভেস্তে গেলে?
Next: ইরানে সামরিক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকা, চুক্তি না হলে যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.