Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • কলম্বোতে বৃষ্টির আশঙ্কা! কী হবে ম্যাচ ভেস্তে গেলে?

কলম্বোতে বৃষ্টির আশঙ্কা! কী হবে ম্যাচ ভেস্তে গেলে?

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
413448.4.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-পাক ম্যাচ ঘিরে আশঙ্কা কেটেও যেন কাটছে না। নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ-বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। কিন্তু তারপরও মাঠে বল গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, কলম্বোয় বৃষ্টির ভ্রুকুটি! তাতেই আবার নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বিকাল থেকে কলম্বোয় বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। ম্যাচ শুরু আবার সন্ধে সাতটায়।

কলম্বোর খেত্তারামা এলাকায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান লড়াই। ওই এলাকার রবিবার আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কিন্তু ভোল পাল্টাবে বিকেলের পরই। ওই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশের মতো। আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ঠিক আগেই দেখা যেতে পারে বিরূপ প্রকৃতি। যার কারণে টস দেরি কিংবা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা বেড়েছে। রাত ৮টার পর প্রকৃতি শান্ত হতে পারে কিছুটা।

পূর্বাভাস রয়েছে, ২.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ম্যাচটা শেষ হতে অনেক দেরি হতে পারে। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডেও ফল আসতে পারে। এমনকি পরিত্যক্তও হতে পারে। কারণ গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই। দুই দলের ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে তারা। ম্যাচ পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে উঠে যাবে।

Continue Reading

Previous: ইঞ্জিনিয়ারিং-মেডিক্যাল দুই প্রবেশিকাই পাশ, সুপ্রিম কোর্টে নিজের মামলা জিতল জব্বলপুরের অথর্ব
Next: অসমে সি-১৩০জে বিমানে চেপে ঐতিহাসিক অবতরণ প্রধানমন্ত্রী মোদীর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.