Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘কোহিনূর হীরে ফিরিয়ে দিন’ রাজা চার্লসকে বলতে চান নিউ ইয়র্কের মেয়র মামদানি

‘কোহিনূর হীরে ফিরিয়ে দিন’ রাজা চার্লসকে বলতে চান নিউ ইয়র্কের মেয়র মামদানি

Online Desk এপ্রিল 30, 2026
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: ‘কোহিনূর হীরে ফিরিয়ে দেওয়া হোক’ ব্রিটেনের রাজা চার্লসকে বলেলন নিউ ইয়র্কের একমাত্র কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি। ফের আবার সেই বহুল প্রচলিত হীরে ফিরিয়ে দেওয়ার বিষয়ে শান দিলেন তিনি। চলতি বছরের মধ্যে তিনি দেশের মধ্যে একমাত্র ভারতীয় বংশোদ্ভূত কমিউনিস্ট মেয়র হিসাবে যোগদান করেন তিনি। তবে তিনি ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের নাম উল্লেখ করেননি।
ব্রিটেনের রাজা সস্ত্রীক আমেরিকা সফরে গিয়েছেন। সফরের তৃতীয় দিনে, বুধবার নিউ ইয়র্কে ‘৯/১১ স্মৃতিসৌধ’ পরিদর্শন করেন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। সেখানেই রাজা চার্লস এর সঙ্গে দেখা করেন মেয়র মামদানি। দেখা করার আগে তিনি সাংবাদিক দের কাছে বলেন কিং চার্লস কে অনুরোধ করব কোহিনুর হীরে ফিরিয়ে দেওয়া হোক। যদিও এ প্রসঙ্গে মন্তব্যের সময়ে সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি তিনি। তা ছাড়া রাজা চার্লসের ঘোষিত সফরসূচিতে এমন কোনও ব্যক্তিগত সাক্ষাতের কথাও উল্লেখ নেই। এর ফলে ভারতীয়দের মনে তৈরি হয়েছে ধোঁয়াশা।
প্রসঙ্গত, এক সময়ে কোহিনূর ছিল ভারতীয় শাসকদের হাতে। ১৮৪৯ সালে পাঞ্জাব অধিগ্রহণের পর ওই হীরাটি ব্রিটিশদের অধিকারে আসে। লাহোর চুক্তির অংশ হিসেবে, ওই অঞ্চলের শাসক সার্বভৌমত্ব ত্যাগ করতে এবং রত্নটি ব্রিটিশ রাজপরিবারের হাতে তুলে দিতে বাধ্য হন। এই হীরাটি ব্রিটিশ রাজমুকুটের অলঙ্কারের একটি অংশ। রাজা ষষ্ঠ জর্জের স্ত্রী এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটে বসানো হয়েছিল। মুকুটটি বর্তমানে টাওয়ার অফ লন্ডনে জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা আছে। এর সঙ্গে ভারতের ইতিহাসে এই হীরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এসেছে। ১৯৪৭-র পর থেকে অনেক বার ভারত সরকারের তরফ থেকে এই হীরে ভারতে ফেরানোর কথা উঠলেও পরবর্তী কালে তা ধামা চাপা পড়ে যায়। এমনকি ভারতের তরফ থেকে জনস্বার্থ মামালাও দায়ের করা হয়েছিল। শুধু ভারতই নয়, ব্রিটেনের কাছ থেকে কোহিনুর হিরে ফেরত পাওয়ার দাবি তুলেছিল পাকিস্তানও।

Post Views: 123

Continue Reading

Previous: দু দফায় নজিরবিহীন শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যে, অধিকাংশ কৃতিত্ব দিচ্ছেন কমিশনকে
Next: গণনাকেন্দ্রে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মী কেন? হাইকোর্টে মামলা দায়ের কল্যাণের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.