Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গণনাকেন্দ্রে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মী কেন? হাইকোর্টে মামলা দায়ের কল্যাণের

গণনাকেন্দ্রে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মী কেন? হাইকোর্টে মামলা দায়ের কল্যাণের

Online Desk এপ্রিল 30, 2026
Calcutta_highcourt.jpg

ওঙ্কার ডেস্ক: দু দফায় রাজ্যে শান্তিপূর্ণ ভাবে বিধানসভা নির্বাচন মিটেছে। আগামী ৪ মে হবে ভোটের গণনা। তার আগে গণনাকেন্দ্রে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মী রাখা হবে কেন, তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণবন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণ রাও ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

আদালত সূত্রের খবর, তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত প্রশ্ন তুলেছেন গণনাকেন্দ্রে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন নিয়ে? তাঁর দাবি, রাজ্য সরকারের কর্মীদের বাদ দিয়ে এই ধরনের একতরফা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে না। এই গোটা বিষয়টিতে আদালত যাতে হস্তক্ষেপ করে, তিনি সেই আর্জি জানিয়েছেন। এদিন আরও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। হঠাৎ গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন কেন করা হল তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী। আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বিশ্বরূপ প্রশ্ন তোলেন, নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে আচমকা গণনাকেন্দ্রের ঠিকানা বদল করা হচ্ছে কেন? স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করেন ওই আইনজীবী।

মামলাকারী দুই আইনজীবীর বক্তব্য শোনার পরে বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবারই এই মামলা দুটির শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০২১ সালে ১০৮টি গণণা কেন্দ্রের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। ২০২৬-এর নির্বাচনে সেই সংখ্যাটা অনেকটা কমিয়ে এনেছে নির্বাচন পরিচালক সংস্থা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য ২৯৪ আসনের জন্য মোট ৮৭টি গণনা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

Post Views: 97

Continue Reading

Previous: ‘কোহিনূর হীরে ফিরিয়ে দিন’ রাজা চার্লসকে বলতে চান নিউ ইয়র্কের মেয়র মামদানি
Next: সাজঘরে ই-সিগারেটে সুখটান, শেষ হয়ে যেতে পারে পরাগের কেরিয়ার!

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.