Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দু দফায় নজিরবিহীন শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যে, অধিকাংশ কৃতিত্ব দিচ্ছেন কমিশনকে

দু দফায় নজিরবিহীন শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যে, অধিকাংশ কৃতিত্ব দিচ্ছেন কমিশনকে

Online Desk এপ্রিল 30, 2026
voter-bengal.jpg

ওঙ্কার ডেস্ক: দু দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২ বিধানসভা কেন্দ্রে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ২৯৪ আসনে নির্বাচন নির্বিঘ্নেই মিটেছে। আর এর জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের অনেকে কৃতিত্ব দিচ্ছেন নির্বাচন কমিশনকে। কারণ দু দফার ভোটে কোথাও কোথাও বিক্ষিপ্ত গোলমাল হলেও খুনোখুনির মতো ঘটনাও ঘটেনি। এমনকি বোমাবাজির কোনও ঘটনা ঘটেনি রাজ্যের কোনও বিধানসভায়।

গত পাঁচ বছর আগে অর্থাৎ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বেনজির হিংসার ঘটনা ঘটেছিল। ভোটপরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিলেন একাধিক বিরোধী দলের কর্মী ও সমর্থকরা। পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে বিধানসভা নির্বাচনে খুন হয়েছিলেন ২৪ জন নাগরিক। তার আগে ২০১৬ সালে সাত জন প্রাণ হারিয়েছিলেন নির্বাচনী হিংসায়। ওই বছর ৬০টিরও বেশি বোমাবাজির ঘটনা ঘটেছিল। কিন্তু অভূতপূর্বভাবে ছাব্বিশের নির্বাচনে সেই সংখ্যাটা শূন্য। যা নিয়ে স্বস্তিতে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল আয়োজিত প্রথম দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল। ওই দিন ৯৩ শতাংশ ভোট পড়েছিল। আর দ্বিতীয় দফার নির্বাচনেও নজির গড়েছে পশ্চিমবঙ্গ। বুধবার শেষ দফার ভোটে ৯২.৬৭ শতাংশ ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। ওই জেলায় ৯৮.৮৩ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট পড়েছে ৯৩.৪৮ শতাংশ।

Post Views: 90

Continue Reading

Previous: ফলপ্রকাশ হল আইসিএসই ও আইএসসি-র, পাশের হারে এগিয়ে মেয়েরা
Next: ‘কোহিনূর হীরে ফিরিয়ে দিন’ রাজা চার্লসকে বলতে চান নিউ ইয়র্কের মেয়র মামদানি

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.