Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফলপ্রকাশ হল আইসিএসই ও আইএসসি-র, পাশের হারে এগিয়ে মেয়েরা

ফলপ্রকাশ হল আইসিএসই ও আইএসসি-র, পাশের হারে এগিয়ে মেয়েরা

Online Desk এপ্রিল 30, 2026
students.jpg

ওঙ্কার ডেস্ক: প্রকাশিত হল দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল। গোটা দেশে আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। আর আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ।

রিপোর্ট অনুসারে, চলতি বছরের দশম শ্রেণীর পরীক্ষার পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পড়ুয়াদের পাশের হার ৯৯.৮৫ শতাংশ। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দক্ষিণ ভারতের রাজ্যগুলির পড়ুয়াদের পাশের হার ৯৯.৮৭ শতাংশ। ২০২৬-এর আইসিএসই পরীক্ষায় বসেছিল ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন। পাশ করেছে মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। পাশের হারে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। পাশ করা পড়ুয়াদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন। শতাংশের হিসেবে যা ৯৮.৯৩ শতাংশ। আর ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন, শতাংশের হিসেবে ৯৯.৪৬ শতাংশ। উল্লেখ্য, এ বছর মোট ২৯৫৭টি স্কুলে দশমের পরীক্ষা নেওয়া হয়েছিল।

উল্লেখ্যে গোটা দেশে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ০২ হাজার ৪১৪ জন পড়ুয়া। এ ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা। পাশ করা ছাত্রের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন, শতাংশের হিসেবে যা ৯৮.৮১, উত্তীর্ণ হওয়া ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৯৪২ জন, শতাংশের হিসেবে যা ৯৯.৪৮ শতাংশ। দেশে মোট ১৫৫৩টি স্কুলে দ্বাদশের পরীক্ষা হয়েছিল। বৃহস্পতিবার পড়ুয়ারা নিজেদের পরীক্ষার ফল জানতে পারবে সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট— https://cisce.org থেকে। অথবা https://results.cisce.org –এও পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকেও ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জেনে নিতে পারবে। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, আগামী ১ থেকে ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করা হবে। আবার পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার সময়সীমা ৮ থেকে ১৪ মে। রিভিউয়ের পর ফলপ্রকাশ করা হবে জুনের প্রথম সপ্তাহে।

Post Views: 104

Continue Reading

Previous: অবশেষে কয়লা, আর্থিক তছরুপের মামলা থেকে রেহাই! ভোটের পরের দিনই ছাড়া পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্ডেল
Next: দু দফায় নজিরবিহীন শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যে, অধিকাংশ কৃতিত্ব দিচ্ছেন কমিশনকে

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.