Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে কয়লা, আর্থিক তছরুপের মামলা থেকে রেহাই! ভোটের পরের দিনই ছাড়া পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্ডেল

অবশেষে কয়লা, আর্থিক তছরুপের মামলা থেকে রেহাই! ভোটের পরের দিনই ছাড়া পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্ডেল

Online Desk এপ্রিল 30, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে আর্থিক তছরুপ সহ সব মামলা থেকেই রেহাই পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্ডেল। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার ঠিক পরেই ছাড়া পেয়ে গেলেন তিনি। বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউস আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। পশ্চিমবঙ্গের কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় গত ১৩ এপ্রিল তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আই-প্যাকের এই ৩৩ শতাংশ শেয়ার হোল্ডার গত কয়েকদিন ধরেই জেল হেফাজতে ছিলেন। আর ওনার গ্রেফতারি নিয়ে শুরু হয়েছিল ব্যাপক পরিমানে রাজনৈতিক তরজা।
উল্লেখ্য, বিনেশ চান্ডেলের সংস্থা আই-প্যাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার ও রণকৌশল ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। গ্রেফতারির পরে আদালত তাঁকে ১৪ এপ্রিল তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। এরই মাঝেই গত মঙ্গলবার একটি অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন বিনেশ। সেই আবেদনটিও পরবর্তী কালে খারিজ হয়ে গিয়েছিল। তবে জামিন দিলেও চান্ডেলের ওপর বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে আদালত। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, কোটি কোটি টাকার আর্থিক তছরূপের সঙ্গে চান্ডেল সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তীকালে গত ২৩ এপ্রিল তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল।শর্ত অনুযায়ী, তিনি কোনোভাবেই মামলার তথ্য-প্রমাণ লোপাট করতে পারবেন না এবং সাক্ষীদের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন না। এছাড়াও তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং সর্বদা তদন্তকারীদের নাগালের মধ্যে থাকতে হবে বলে জানিয়েছে আদালত। অবশেষে বিনেশ চান্ডেলের এই জামিন আই-প্যাক শিবিরে কিছুটা স্বস্তির নিশ্বাস এনেছে।

Post Views: 110

Continue Reading

Previous: বৃহস্পতিতে রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা, তবে কি আবার নামবে তাপমাত্রা?
Next: ফলপ্রকাশ হল আইসিএসই ও আইএসসি-র, পাশের হারে এগিয়ে মেয়েরা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.