Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্রশান্ত মহাসাগরে জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়ল চিনের রণতরী

প্রশান্ত মহাসাগরে জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়ল চিনের রণতরী

Online Desk জুন 12, 2025
20250612_141448.jpg

ওঙ্কার ডেস্ক: প্রশান্ত মহাসাগরের ওকিনোটোরি প্রবালদ্বীপের কাছে ঢুকে পড়ল চিনের রণতরী। জাপানের অর্থনৈতিক জলসীমার মধ্যে প্রবেশ করেছে সেটি।জাপানের প্রতিরক্ষা দফতরের তরফে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। চিনা ‘পিপল্‌স লিবারেশন নেভি’র বিমানবাহী রণতরী শানদং এবং আরও চারটি যুদ্ধজাহাজ জাপানের অর্থনৈতিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গিয়েছে।

জাপানের সেনার দাবি, চিনের বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ওঠানামা করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম দিকে একটি রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল জাপান এবং তাইওয়ানের বিরুদ্ধে চিনা ফৌজ ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠবে। সেই আশঙ্কাই সত্যি হল এ বার। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের লক্ষ্য থেকে মিত্র দেশগুলিকে রক্ষা করতে একটি ‘ক্ষেপণাস্ত্র প্রাচীর’ গড়ার কথাও বলেছিল পেন্টাগন। এর আগে চিনের বিমানবাহী রণতরী লিয়াওনিং জাপানের অর্থনৈতিক জলসীমায় প্রবেশ করেছিল। কিন্তু সে বারে বেশিক্ষণ জাপানের জলসীমায় অবস্থান করেনি সেটি। অল্প কিছুক্ষণ থেকে সেটি ফিরে যায়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ বারে পাঁচ যুদ্ধজাহাজের বহর নিয়ে রীতিমতো মহড়া শুরু করেছে বেজিং। কিন্তু কেন জাপানের অর্থনৈতিক জলসীমায় মহড়া চালানো হচ্ছে? এই প্রশ্নের জবাবে চিনের তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক বিধি মেনে এই মহড়া পরিচালনা করা হচ্ছে।গত বছরেই অস্ট্রেলিয়া, জাপান এবং ফিলিপিন্সকে নিয়ে নতুন সামরিক জোট ‘স্কোয়াড’ গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য দক্ষিণ চিন সাগরে বেজিঙের আগ্রাসন রোখা।

Post Views: 127

Continue Reading

Previous: আইসক্রীম ফ্রিজার থেকে উদ্ধার যুবকের দেহ, ‘খুনের পিছনে ত্রিকোণ প্রেম’ মনে করছে পুলিশ
Next: অহমদাবাদে বিমানবন্দর থেকে ওড়ার পরেই ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.