Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইসক্রীম ফ্রিজার থেকে উদ্ধার যুবকের দেহ, ‘খুনের পিছনে ত্রিকোণ প্রেম’ মনে করছে পুলিশ

আইসক্রীম ফ্রিজার থেকে উদ্ধার যুবকের দেহ, ‘খুনের পিছনে ত্রিকোণ প্রেম’ মনে করছে পুলিশ

Online Desk জুন 12, 2025
TM.jpg

ওঙ্কার ডেস্ক : দেশে রঘুবংশী খুনের প্রেক্ষাপটেই ফের ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা সামনে এসেছে ত্রিপুরার ইন্দ্রনগর থেকে। ১১ জুন আগরতলা থেকে পুলিশের একটি দল গন্ডাছড়ার একটি দোকাকনের আইসক্রীম ডীপফ্রিজার থেকে মৃত শরিফুল ইসলামের(২৮) দেহ উদ্ধার করেছে। তদন্তের পর মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে শরিফুলের প্রেমিকা নবনীতা দাসকেও হেফাজতে নিয়েছে এনসিসি থানার পুলিশ। ত্রিকোণ প্রেমের কারণেই নবনীতা তাঁর প্রেমিক ড. দিবাকর সাহা আরও ৪ জনের সঙ্গে শরিফুল ইসলামকে শ্বাসরোধ করে খুন করেছে বলে জানালেন পশ্চিম ত্রিপুরা থানার সুপার কিরণ কুমার।

পুলিশ সূত্রের খবর, নিহত শরিফুল ইসলাম স্মার্ট সিটিতে বিদ্যুৎ বিভাগের কর্মী ছিলেন। ৮ জুন রাতে ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলামকে তাঁর বন্ধু ডা. দিবাকর সাহা বাড়ি থেকে ডেকে আনেন। শরিফুল যখন দক্ষিণ ইন্দ্রনগরের জয়দ্বীপ দাসের বাড়িতে পৌঁছান, তখন সেখানেই উপস্থিত ছিলেন প্রেমিকা নবনীতা দাস ও অনিমেষ যাদব নামের আর এক ব্যক্তি। পুলিশ সুপার ডঃ কিরণ কুমার জানান, তাঁদের সামনেই দিবাকর সাহা শ্বাসরোধ করে শরিফুলকে হত্যা করেন। তারপরই ড. দিবাকরের বাবা দীপক সাহা ও মা দেবিকা সাহা ট্রলি ব্যাগে ভরে ঐ দেহ গন্ডাচেরায় তাদের দোকানের আইসক্রীম ডীপ ফ্রিজারে ভরে রাখেন। তদন্তে উঠে এসেছে, ত্রিকোণ প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটে।

তদন্তের পর পুলিশ নবনীতা দাস, ড. দিবাকর সাহা, জয়দ্বীপ দাস, অনিমেষ যাদব, দীপক সাহা ও দেবিকা সাহাকে গ্রেফতার করেছে। দীর্ঘ অনেক দিন থেকেই সম্পর্কে ছিলেন শরিফুল ও নবনীতা। কিন্তু এক আত্মীয় ড. দিবাকর সাহার সাথেও প্রেমে জড়িয়ে পরেছিলেন নবনীতা দাস। এই ত্রিকোণ প্রেমের জেরেই শরফুলকে মারার সিদ্ধান্ত নেয় তাঁরা। অভিযুক্তদের আজ আদালতে পেশ করবে পুলিশ।

Post Views: 105

Continue Reading

Previous: অজ্ঞাত পরিচয়ে মহিলার পচা গলা দেহ উদ্ধারে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে
Next: প্রশান্ত মহাসাগরে জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়ল চিনের রণতরী

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.