Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-পাকিস্তান সংঘাত শেষ হোক চাইছেন ট্রাম্প

ভারত-পাকিস্তান সংঘাত শেষ হোক চাইছেন ট্রাম্প

Online Desk মে 10, 2025
20250508_095543.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের অবসান হোক, এমনটাই চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এ কথা জানিয়েছেন।

নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনার আবহে একটি বিবৃতি দেন ক্যারোলিন লিভিট। তাতে বলা হয়, ‘এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য মার্কিন বিদেশসচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো উদ্বেগে রয়েছেন।’ তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা প্রশমিত হোক। তিনি বহু দিন আগে থেকেই জানতেন এই দু’টি দেশের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা রয়েছে। তবে, দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। মার্কো রুবিয়ো দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছেন।’

উল্লেখ্য এর আগে বুধবার হোয়াইট হাউসে ভারত পাক উত্তেজনা নিয়ে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দুই দেশের ভীষণ ভয়াবহ বলে অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাও করতে চেয়েছিলেন ট্রাম্প। গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্র হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে হোয়াইট হাউস নয়াদিল্লিকে সমর্থন করে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও পহেলগাঁও কাণ্ডের পর ওই ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।

Post Views: 146

Continue Reading

Previous: ভারতকে প্রত্যাঘাত করতে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ অভিযান ঘোষণা ইসলামাবাদের
Next: দেশের ৩২টি বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়াল কেন্দ্র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.