Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতকে প্রত্যাঘাত করতে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ অভিযান ঘোষণা ইসলামাবাদের

ভারতকে প্রত্যাঘাত করতে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ অভিযান ঘোষণা ইসলামাবাদের

Online Desk মে 10, 2025
IMG-20250510-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত থেকে ভারতের একাধিক জায়গায় আঘাত হানছে পাক বাহিনী। এবার ইসলামাবাদের তরফে অপারেশন সিঁদুর এর পাল্টা হিসেবে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ অভিযান ঘোষণা করা হল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের সেনা এবং সেদেশের সরকারি সংবাদমাধ্যমকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ‘বুনিয়ান-আন-মারসুস’ এর অর্থ কংক্রিট কাঠামো বা দৃঢ় ভিত্তি। ‘অপারেশন বুনিয়ান আন মারসুস’-অভিযান শুরু হয়ে গিয়েছে বলে দাবি ইসলামাবাদের। এই অপারেশনের মাধ্যমে ভারতে একাধিক প্রত্যাঘাত করেছে পাক সেনা। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হানা চালিয়েছে পাক সেনা। যার ফলে বিদ্যুৎ গ্রিডের অধিকাংশ অকেজো হয়ে গিয়েছে।
পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করেছে বলে পাকিস্তানের দাবি। এছাড়া রাজৌরিতে ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হেনেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, ওই জায়গা থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করা হয়।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন মানুষকে নারকীয় ভাবে হত্যা করে জঙ্গিরা। যে ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ ভারতের। গত মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। তার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে।

Post Views: 128

Continue Reading

Previous: পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ মঞ্জুর আইএমএফ এর, বিরোধিতায় ভারত
Next: ভারত-পাকিস্তান সংঘাত শেষ হোক চাইছেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.