Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ মঞ্জুর আইএমএফ এর, বিরোধিতায় ভারত

পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ মঞ্জুর আইএমএফ এর, বিরোধিতায় ভারত

Online Desk মে 10, 2025
20250510_102817.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ মঞ্জুর করল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফ। ভারতীয় মুদ্রায় যা প্রায় আট হাজার কোটি টাকা। চলমান উত্তেজনার আবহে পাকিস্তানকে এই ঋণ দিতে আপত্তি জানিয়েছিল ভারত। বিরোধিতার কারণ হিসেবে ভারত যুক্তি দেয়, পাকিস্তানের ট্র্যাক রেকর্ড খুব খারাপ এবং রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদের ক্ষেত্রে ঋণের টাকা অপব্যবহারের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান দীর্ঘ দিন ধরে আইএমএফ থেকে ঋণ নিচ্ছে। কিন্তু আইএমএফ এর শর্ত মেনে চলার ক্ষেত্রে খুবই খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে দেশটির। ১৯৮৯ সাল থেকে ৩৫ বছরের মধ্যে পাকিস্তান ২৮ বছর ধরে আইএমএফ থেকে ঋণ নিচ্ছে। ২০১৯ সাল থেকে ইসলামাবাদ ৪টি আইএমএফ প্রকল্প পেয়েছে।

শুক্রবার ওয়াশিংটনে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের যে বৈঠক বসেছিল, সেখানে ভারত পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আপত্তি জানায়। আইএমএফের বৈঠকে ভোটদানে বিরত থাকে ভারত। আইএমএফের নিয়ম অনুযায়ী বিরোধিতা করতে ভোটাভুটি থেকে বিরত থাকতে হবে। সেই কারণে ভোটদানে বিরত থেকেই প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সন্ত্রাসে মদত দেয় বলে আগেই অভিযোগ করেছে নয়াদিল্লি। এবার আইএমএফ এর বৈঠকেও এই অভিযোগ তুলে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিরোধিতা করল ভারত।

Post Views: 114

Continue Reading

Previous: তীব্র গরমে নাজেহাল বঙ্গ তারমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের
Next: ভারতকে প্রত্যাঘাত করতে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ অভিযান ঘোষণা ইসলামাবাদের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.